Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ম্যাচ সরবে না, অনড় আইসিসি

ভারতেই খেলতে হবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ। বাংলাদেশকে সোজাসুজি জানিয়ে দিল আইসিসি।

ম্যাচ সরবে না, অনড় আইসিসি
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: ভারতেই খেলতে হবে টি-২০ বিশ্বকাপের ম্যাচ। বাংলাদেশকে সোজাসুজি জানিয়ে দিল আইসিসি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা ভারতে লিটন দাস ব্রিগেডের নিরাপত্তা নিয়ে আশ্বস্তও করেছে। তবে বিসিবি নিজেদের অবস্থানে অনড়। কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না তারা। এই অবস্থায় যথাযথ সমাধান নিয়ে উভয়পক্ষ আলোচনা চালিয়ে যাবে। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম। বিসিবি মনে করছে, ভারতে ক্রিকেটাররা সুরক্ষিত নন। যদিও আইসিসি’র রিপোর্টে তেমন কোনও আশঙ্কা ধরা পড়েনি। তাছাড়া, বিশ্বকাপের আর বিশেষ বাকি নেই। এই অবস্থায় ম্যাচ পরিবর্তন করা মুশকিল। উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বে কলকাতায় তিনটি ও মুম্বইয়ে একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের।

Advertisement

এদিকে, পাকিস্তান বংশোদ্ভুত ক্রিকেটার আলি খানকে নিয়ে দেখা দিল নতুন বিতর্ক। আমেরিকার হয়ে খেলেন তিনি। কিন্তু বিশ্বকাপে ভারতে খেলতে আসার ভিসা পেলেন না তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ