Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় শ্লীলতাহানি: ধৃত রজপ্রিয়র মদের দোকানে বিক্ষোভ বাসিন্দাদের

শুধু একজন ছাত্রী বা শিক্ষিকাকে হেনস্তার ঘটনা নয়, গোটা এলাকার পরিবেশকেই কলুষিত করছিল রজপ্রিয়। তার জ্বালায় মহিলারা রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না।’

হাওড়ায় শ্লীলতাহানি: ধৃত রজপ্রিয়র  মদের দোকানে বিক্ষোভ বাসিন্দাদের
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘শুধু একজন ছাত্রী বা শিক্ষিকাকে হেনস্তার ঘটনা নয়, গোটা এলাকার পরিবেশকেই কলুষিত করছিল রজপ্রিয়। তার জ্বালায় মহিলারা রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না।’ মদের দোকানের মালিক রজপ্রিয় সাহা গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে এইভাবেই ক্ষোভ উগরে দিচ্ছেন চ্যাটার্জিহাটের একাধিক বাসিন্দা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার মদের দোকানকে কেন্দ্র করে প্রকাশ্যে মদ্যপান, অশালীন আচরণ ও ইভটিজিংয়ের পরিবেশ তৈরি হয়েছিল। স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত রজপ্রিয়কে গ্রেপ্তারের পর আপাতত উত্তেজনা কমলেও এলাকাবাসীর দাবি, প্রশাসনকে এবার অভিযুক্তের বিরুদ্ধে স্থায়ী পদক্ষেপ নিতে হবে।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই শৈলেন মান্না সরণি, শিবপুর কাসুন্দিয়া এলাকায় নম্বরপ্লেট ঢাকা দিয়ে বাইক নিয়ে মদ্যপ অবস্থায় দাপিয়ে বেড়াত রজপ্রিয়। একা হেঁটে যাওয়া মহিলা বা নাবালিকাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করত অভিযুক্ত। নতুন রাস্তার মোড় থেকে বেলেপোলের দিকে যাওয়ার রাস্তায় রয়েছে তার মদের দোকান। সেই দোকানের সামনে জল বা ঠান্ডা পানীয়ের বোতলে মদ ভরে মদ্যপান চলে বলে অভিযোগ। ফলে এলাকা ক্রমশ সমাজবিরোধীদের জায়গায় পরিণত হয়েছে। এই পরিস্থিতির চরম প্রকাশ ঘটে রবিবার দুপুরে। তাঁতিপাড়া এলাকায় এক নাবালিকা স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে রজপ্রিয়র বিরুদ্ধে। স্থানীয়রা বাধা দিতে গেলে বাইকে চেপে পালিয়ে যায় সে। তার ঠিক আগের দিন শিবপুরের নস্করপাড়া লেনে এক স্কুল শিক্ষিকাকেও একইভাবে হেনস্তার চেষ্টা করা হয় বলে অভিযোগ। দু’টি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে চ্যাটার্জিহাট থানার পুলিশ। এদিন তাকে হাওড়া জেলা আদালতে তোলা হলে সরকারি আইনজীবী তারাগতি ঘটক বলেন, ‘অভিযুক্তের জামিনের আবেদন খারিজ হয়েছে। বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।’

এদিন সকালে মদের দোকান খোলার চেষ্টা হলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়। শুধু চ্যাটার্জিহাট নয়, নেতাজি সুভাষ রোডের শ্যামাশ্রী এলাকায় যেখানে রজপ্রিয়র বাড়ি, সেখানকার বাসিন্দারাও তার বিরুদ্ধে দীর্ঘ অসন্তোষের কথা জানিয়েছেন। ওই এলাকার এক গৃহশিক্ষিকা বলেন, ‘গত সপ্তাহে ওই লোকটি রাস্তা আটকে আমাকে কুরুচিকর প্রস্তাব দেয়। তার আগে দু’দিন আমাকে ফলো করছিল। আতঙ্ক এখনও কাটছে না।’ স্থানীয় তৃণমূল নেতা পার্থ বোস বলেন, ‘বাসিন্দাদের দাবি, ওই মদের দোকান বন্ধ করে পুলিশকে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।’ সিসি ক্যামেরায় প্রাপ্ত ছবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ