Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বীরভূমকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল হাওড়া-হুগলি

বেঙ্গল সুপার লিগে এদিন ছিল সুপার সানডে। লিগ টেবিলে প্রথম তিনে থাকা দলগুলি মাঠে নেমেছিল রবিবার। তবে দিনের শেষে হাসি মুখে মাঠ ছাড়ল হাওড়া-হুগলি ওয়ারিয়র্সই।

বীরভূমকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল হাওড়া-হুগলি
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং ও বোলপুর: বেঙ্গল সুপার লিগে এদিন ছিল সুপার সানডে। লিগ টেবিলে প্রথম তিনে থাকা দলগুলি মাঠে নেমেছিল রবিবার। তবে দিনের শেষে হাসি মুখে মাঠ ছাড়ল হাওড়া-হুগলি ওয়ারিয়র্সই। তারা ৪-০ ব্যবধানে হারিয়েছে কোপা টাইগার্স বীরভূমকে। সেই সঙ্গে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সিংহাসন মজবুত করল হোসে ব্যারেটো ব্রিগেড। ওয়ারিয়র্সদের হয়ে লক্ষ্যভেদে সফল তোরো, পাসোয়ান, লৌরেমবাম ও আমান। অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী সুন্দরবন বেঙ্গল অটো এফসি এবং জেএইচআর রয়্যাল সিটি। খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় সুবিধা হল হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের। রয়্যাল সিটির ঝুলিতে এখন ১০ ম্যাচে ১৯ পয়েন্ট। রয়েছে দ্বিতীয় স্থানে। সমসংখ্যক ম্যাচে সুন্দরবনের সংগ্রহ ১৭। মেহতাব হোসেনের দলের অবস্থান তিন নম্বরে।

Advertisement

সোমবার বিএসএলে মাঠে নামছে বর্ধমান ব্লাস্টার্স। বোলপুর স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ নর্থ ২৪ পরগনা এফসি। দুই দলই ন’টি করে ম্যাচ খেলেছে। বর্ধমানের পয়েন্ট ১৩। আর উত্তর ২৪ পরগনার দলটির সংগ্রহ ১৪ পয়েন্ট। শেষ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সোমবারও তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া নর্থ ২৪ পরগনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ