চাওম্যান
চাওম্যান
আজ জামাইষষ্ঠী। কোর্মা কালিয়ার বদলে একটু ভিন্ন আয়োজনে ভরে তুলতে চান চাওম্যানে পাবেন চিকেন মাঞ্চাও স্যুপ, চিকেন মোমো, প্যান ফ্রায়েড চিলি ফিশ, কুং পাও চিকেন, থাই স্টাইল নুডলস, ফ্রায়েড রাইস ইত্যাদি।
অ্যাস্টর
এই হোটেলের বিশেষ বুফের নাম ‘ঠাকুর জামাই এল বাড়িতে’। পাবেন ভেটকি মাছের কাটলেট, পোস্ত পেঁয়াজের বড়া, মুর্গ কসুরি টিক্কা, কষা মাংস, সরষে মাছ, ধনেপাতা মুরগি, ধোকা কড়াইশুঁটির ডালনা, নানা ধরনের ভর্তা ও ভাজা সহযোগে একটা প্ল্যাটার, বেকড রসগোল্লা, মিষ্টি দই, চমচম, চকোলেট মুস সহ হরেক পদ।
দ্য কনক্লেভ ভার্দে
এখানকার মেপল রেস্তরাঁয় আজ রয়েছে জামাইষষ্ঠীর ভরপুর আয়োজন। মেনুতে পাবেন কুমড়ো ভাতে, রাঙাআলু ভাতে, গন্ধরাজ ঘোল, ককটেল শিঙাড়া, কফিহাউস ভেজ কাটলেট, গন্ধরাজ মুরগির ফুলুরি, মাছের ডিমের বড়া, কচি পাঁঠার ঝোল, চিকেন ডাকবাংলো, কাতলা মাছের মুড়িঘণ্ট, আমের চাটনি, সাবুদানা পাঁপড়, রাজভোগ ইত্যাদি।
ডকইয়ার্ড
এখানে থিম ‘গঙ্গার ধারে জামাই আদর’। শনি-রবি, দু’দিন ধরে চলবে এই উদ্যাপন। মেনুতে পাবেন ভেটকি মাছের কাটলেট, চিংড়ির মালাইকারি, পাঁঠার বাংলা, আনন্দ ইলিশ, ভেটকির মুইঠ্যা, ঠাকুরবাড়ির পোলাও, নারকেল দিয়ে ছোলার ডাল, এঁচড়ের কাটলেট, দই পটল, মিষ্টি দই, মালাই চমচম, ম্যাংগো সন্দেশ ইত্যাদি।
অর্ক’জ সিটি সেন্টার ওয়ান
এখানে জামাইষষ্ঠীতে পাবেন গন্ধরাজ ঘোল, বিভিন্ন ধরনের ভাজা, রাজবাড়ির পোলাও, লুচি, দই পটল, বরিশালি ছানার ডালনা, কষা মুরগি, মাটন কালাভুনা, ওপার বাংলার শাহি ডাব চিংড়ি, কাঁচা সরষে বাটা মাছের পাতুরি, রাজভোগ, মিষ্টি পান ইত্যাদি।
কেনিলওয়ার্থ হোটেল
এখানে আজ ও কাল পাবেন জামাইষষ্ঠী মেনু। মেনুতে থাকবে আম পুদিনার শরবত, ডায়মন্ড ফিশ ফ্রাই, বিটের চপ, পটল ভাজা, আলু ভাজা, বেগুনি, বাসন্তী পোলাও, পুর ভরা দই পটল, এঁচড়ের কালিয়া, ভেটকি পাতুরি, চিংড়ির মালাইকারি, কাঁচা লংকা মুরগি, কলকাতার কষা মাংস, লিচুর পায়েস, আম রাজভোগ ইত্যাদি।
বনি ফেমি
এখানকার মেনুতে থাকছে লাল দই লস্যি, ডাব শরবত, চালতা পিকান্তে, ভেটকি চিংড়ি রোল, ফিশ কচুরি, আলুর দম, মাটন বাও, গ্রিলড ভেটকি, ডাব চিংড়ি পাতুরি, শেষ পাতে পাবেন শাহি গুলাবজামুন উইথ শাহি কুলফি।
নভোটেল
জামাইষষ্ঠীতে এখানকার স্কোয়্যার রেস্তরাঁয় থাকছে কাঠি রোল, কলকাতা স্টাইল ফিশ ফ্রাই, কাটলেট, লুচি, পোলাও, আলু পোস্ত, ছোলার ডাল, লাউ ঘণ্ট, কষা মাংস, চিংড়ির মালাইকারি, বাঙালি মাছ ভাজা, রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই, পায়েস ইত্যাদি।
হোটেল হলিডে ইন, কলকাতা এয়ারপোর্ট
এখানে জামাইষষ্ঠীতে দুই ধরনের থালি পাবেন। জামাই বউমা মহারাজা থালি আর জামাইবাবুর থালি। পাবেন গন্ধরাজ ঘোল, কাঁচা আমের শরবত, পটল ভাজা, বেগুন সুন্দরী, পোস্ত পেঁয়াজের বড়া, এঁচড়ের কালিয়া, মোচা চিংড়ি, শিলেবাটা মুরগি, সরষে পোস্ত ইলিশ, পাবদা মাছের ঝাল, ঠাকুরবাড়ির কষা মাংস, আমের টক, আনারসের চাটনি, লাল দই, বেকড রসগোল্লা, আম সন্দেশ সহ নানা পদ।
সপ্তপদী
এখানে জামাইষষ্ঠী উপলক্ষ্যে থাকছে লিচু লংকার শরবত, আমপোড়ার শরবত, কারিপাতা সরষে মুরগি, পার্সলে পুদিনা ফিশ, ফিশ ফ্রাই, ভেটকি চিংড়ি পপকর্ন, ভাজা মুগের ডাল, শুক্তো, ধোকার ডালনা, পাবদার নারকেল আমআদা/সরষে/ঝাল, ইলিশ ভাপা, ডাব ভাপা ইলিশ, চিংড়ি মালাইকারি, পমফ্রেট ঝাল, ভেটকি পাতুরি, কাতলা কালিয়া, আলু বাটি চিংড়ি পোস্ত, মাটন ঘটিগরম, আমের পায়েস, মিষ্টি দই ইত্যাদি।
আমিনিয়া
এখানে পাবেন জামাই স্পেশাল মাটন প্ল্যাটার। থাকবে ডিম সহ মাটন বিরিয়ানি, মাটন চাঁপ, মাটনের নানারকম কাবাব, ফিরনি ইত্যাদি। জামাই স্পেশাল চিকেন প্ল্যাটারে পাবেন ডিম সহ চিকেন বিরিয়ানি, চিকেন চাঁপ, চিকেন তন্দুরি, কয়েক পদ চিকেন কাবাব এবং নানা ধরনের মিষ্টি। জামাই স্পেশাল হায়দরাবাদি প্ল্যাটারে পাবেন হায়দরাবাদি বিরিয়ানি, মুর্গ হায়দরাবাদি, মাটন কিমা, চিকেন আচারি কাবাব ইত্যাদি। জামাইষষ্ঠী লখনউ প্ল্যাটারে পাবেন আওয়াধি বিরিয়ানি ও নানা ধরনের কাবাব।
চৌধুরি অ্যান্ড কোম্পানি
এই রেস্তরাঁয় পাবেন ভাজা মশলা আলুর দম, ভাজা মুগের ডাল, ধোকার ডালনা, ভেটকির অন্যরকম ফিশ ফ্রাই, পটলের দোলমা, চিংড়ির ভর্তা, শিলে বাটা মুরগি, আম কাসুন্দি ভেটকি, বাগদা চিংড়ির মালাইকারি, মরিচ মাংস, চাটনি, পাঁপড়, নানা ফলের সমাহার, মিষ্টি দই, রসগোল্লা সহ বিভিন্ন পদ।
হায়াত সেন্ট্রিক, কলকাতা
এই রেস্তরাঁয় পাবেন মোগলাই পরোটা, চিংড়ির চপ, নারকেল সরষে দিয়ে ছানা ভাপা, চিকেন রেজালা, মাটন কষা, পাটিসাপটা সহ বিভিন্ন ধরনের বাঙালি মিষ্টি। এছাড়া এই বিশেষ দিনে জামাইদের জন্য ৭৫০ টাকার ভাউচারের আয়োজনও করা হয়েছে।