Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ অনুশীলনে হিরোশি

বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছেছেন ইস্ট বেঙ্গলের জাপানি ফুটবলার হিরোশি ইবোসুকি। এদিন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মেডিকেল টেস্ট হয়।

আজ অনুশীলনে হিরোশি
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছেছেন ইস্ট বেঙ্গলের জাপানি ফুটবলার হিরোশি ইবোসুকি। এদিন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মেডিকেল টেস্ট হয়। শনিবার লাল-হলুদের অনুশীলনে যোগ দেবেন হিরোশি। শিল্ডে ইস্ট বেঙ্গলের পরের প্রতিপক্ষ নামধারী এফসি। ১৪ অক্টোবর ম্যাচটি হবে কিশোর ভারতীতে। জাপানি হিরোশি কি মাঠে নামবেন? শিল্ডের নিয়ম অনুযায়ী ম্যাচের ২৪ ঘণ্টা আগেও ফুটবলার নথিভুক্ত করানো যাবে। ইস্ট বেঙ্গলের একটি স্লট এখনও বাকি। তাই কোচ চাইলে হিরোশিকে খেলাতেই পারেন। 

Advertisement

শিল্ডের পরেই সুপার কাপ শুরু গোয়ায়। ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দলে ৪ বিদেশি খেলানো যাবে। তাই হিরোশিকে দ্রুত ম্যাচ ফিট করতে মরিয়া ইস্ট বেঙ্গল থিঙ্কট্যাঙ্ক। এদিকে, শনিবার শিল্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে কিশোর ভারতীতে নামধারীর মুখোমুখি হচ্ছে শ্রীনিধি। শিল্ডের বাকি সব ম্যাচ দুপুর ২-৩০ মিনিটে আয়োজনের সিদ্ধান্ত নিল আইএফএ। 
প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। সদস্য, সমর্থকদের সংগঠিত করে উত্তরবঙ্গের পাশে থাকার ঘোষণা করেছিলেন লাল-হলুদ কর্তারা। এদিন সেইমতো সাধ্যমতো ত্রাণ পৌঁছে দেন তাঁরা।
 জলপাইগুড়িতে লাল-হলুদের ত্রাণ শিবির।

Advertisement
সম্পর্কিত সংবাদ