Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজে ভর্তির হার কম, চিন্তায় উচ্চশিক্ষা দপ্তর

রাজ্যের কলেজগুলিতে ভর্তির হার রীতিমতো চিন্তায় রাখছে উচ্চশিক্ষা দপ্তরকে। প্রথম দফায় তিন লক্ষের কিছু বেশি পড়ুয়ার নাম মেধা তালিকায় উঠেছিল।

কলেজে ভর্তির হার কম, চিন্তায় উচ্চশিক্ষা দপ্তর
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের কলেজগুলিতে ভর্তির হার রীতিমতো চিন্তায় রাখছে উচ্চশিক্ষা দপ্তরকে। প্রথম দফায় তিন লক্ষের কিছু বেশি পড়ুয়ার নাম মেধা তালিকায় উঠেছিল। মঙ্গলবার পর্যন্ত কলেজে গিয়ে ভেরিফিকেশন শেষ করে ভর্তি সম্পূর্ণ করেছেন প্রায় দেড় লক্ষ ছাত্রছাত্রী। বৃহস্পতিবার পর্যন্ত ভেরিফিকেশনের সময় বাড়িয়েছে দপ্তর। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত ভর্তির জন্য টাকা জমা দিয়েছেন মাত্র ২ লক্ষ ৩০ হাজার মতো ছাত্রছাত্রী। এদিনই টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হয়েছে। রাত পর্যন্ত সংখ্যাটা কিছু বাড়বে। তবে সেটা ৫০ হাজারের আশপাশে যাবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আপগ্রেড বা মপ আপ রাউন্ড মিলিয়ে অবশ্য ভর্তির সংখ্যা সন্তোষজনক জায়গায় যেতে পারে বলে তাঁরা মনে করছেন। তবে জয়েন্ট এবং প্রেসিডেন্সির কাউন্সেলিং হয়ে গেলে মেধাবী পড়ুয়াদের একাংশ বেরিয়ে যাবেন ডিগ্রি কলেজ থেকে। এবছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কম। এদিকে, কলেজগুলিতে মোট আসন রয়েছে প্রায় সাড়ে ন’লক্ষ। তাই কোনওভাবেই এ বছর এক তৃতীয়াংশের বেশি আসন পূরণ হবে না। বিশ্ববিদ্যালয় ভেদে এই সংখ্যা আরও কম হতে পারে। 

Advertisement

এদিকে, মঙ্গলবার থেকেই প্রেসিডেন্সিতে কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আজ, বুধবার জয়েন্ট বোর্ড ওয়েটিং লিস্ট প্রকাশ করতে পারে বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে প্রেসিডেন্সির স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণও শুরু করেছে জয়েন্ট বোর্ড। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সম্পর্কিত সংবাদ