Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে মামলা, খারিজ করল হাইকোর্ট

ধর্মতলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সংক্রান্ত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে মামলা, খারিজ করল হাইকোর্ট
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সংক্রান্ত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল আদালত। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে।

Advertisement

নির্বাচনের পরবর্তী সময়ে, গত ২ জুন ধর্মতলার সভা থেকে বাংলাদেশ নিয়ে একটি মন্তব্য করেছিলেন মমতা। সরাসরি কারও নাম না বললেও অনেকের মতে, বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত ছিল মমতার। তা নিয়ে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক অভ্রতনু সরকার। গত ১ সেপ্টেম্বর এই মামলার শুনানিতে মমতার মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। বুধবার রাজ্যের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়, মমতার মন্তব্যে কোনো আদালতগ্রাহ্য অপরাধ সংগঠিত হয়নি। ওই রিপোর্টের পরেই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় প্রধান বিচারপতি ঘুগের বেঞ্চ। ১ সেপ্টেম্বরের শুনানিতেও এই মামলা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত।  

Advertisement
সম্পর্কিত সংবাদ