Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত করাচি, মৃত ৮, ব্যাহত বিমান পরিষেবা

গুজরাত উপকূলের কাছে আরব সাগরের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত করাচি, মৃত ৮, ব্যাহত বিমান পরিষেবা
  • ২০ আগস্ট, ২০২৫ ২০:০৮
Prefer us on Google

করাচি, ২০ আগস্ট: গুজরাত উপকূলের কাছে আরব সাগরের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সঙ্গে পাকিস্তানের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই কারণেই ব্যাপক বৃষ্টি হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রে। বিশেষ করে পাকিস্তানের করাচিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। সবচেয়ে খারাপ পরিস্থিতি সিন্ধ প্রদেশে। সেই কারণে সিন্ধে আজ, বুধবার সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে। যদিও এখনই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই বলে জানাচ্ছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। গোটা সপ্তাহজুড়ে পাকিস্তানে বিশেষ করে সিন্ধ প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মনে করছে পাক আবহাওয়া দপ্তর।

Advertisement

ভারী বৃষ্টির জেরে করাচিতে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জল জমেছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায়। যান চলাচলে বিঘ্ন ঘটছে। জিন্না আন্তর্জাতিক এয়ারপোর্টে উড়ান পরিষেবা বিঘ্নিত হচ্ছে। বাতিল করা হয়েছে বেশ কিছু আন্তর্জাতিক বিমানও। জলমগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১১০০ জনকে। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ, বুধবার সকাল ১০টা পর্যন্ত গুলশন-ই-হাদেদে ১৭০ মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে। করাচিতেও আজ, বুধবার সরকারি ছুটির ঘোষণা করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ