Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কড়া প্রহরায় শুরু ৯ জঙ্গির বিরুদ্ধে শুনানি

কড়া প্রহরায় বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে শুরু হল ৯ জেএমবি জঙ্গির বিরুদ্ধে শুনানি। এদিন নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে চলে ওই সাক্ষ্যদানপর্ব।

কড়া প্রহরায় শুরু ৯ জঙ্গির বিরুদ্ধে শুনানি
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কড়া প্রহরায় বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে শুরু হল ৯ জেএমবি জঙ্গির বিরুদ্ধে শুনানি। এদিন নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে চলে ওই সাক্ষ্যদানপর্ব। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি জানান, এই মামলায় এদিন কলকাতা পুলিশের এসটিএফের এক অফিসার তাঁর সাক্ষ্য পেশ করেন। তবে তাঁর জেরাপর্ব অসমাপ্ত থাকে। ধৃতদের তরফে আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, আগামী শুনানিতে ওই সাক্ষীকে এই মামলার বিষয়ে আমরা জেরা করব। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় এদিন প্রেসিডেন্সি জেল থেকে চার জঙ্গিকে আদালতে হাজির করা হয়। অসুস্থ থাকায় এক জঙ্গির শুনানি হয় ভার্চুয়ালে। আর বাকি শর্তাধীন জামিনে থাকা চারজন অভিযুক্ত সরাসরি কোর্টে হাজির হয়। ২০২০ সালে অভিযুক্তরা কলকাতা পুলিসের এসটিএফের হাতে ধরা পড়েছিল। তাদের বিরুদ্ধে নাকশতা ঘটানোর চেষ্টার অভিযোগ ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ