Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আদালত অবমাননা মামলায় ছ’মাসের কারাদণ্ড হাসিনাকে

আদালত অবমাননা মামলায় ছ’মাসের জেল হল বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে সশ্রম নয়, বিনাশ্রম। বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি মহম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

আদালত অবমাননা মামলায় ছ’মাসের কারাদণ্ড হাসিনাকে
  • ৩ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

ঢাকা: আদালত অবমাননা মামলায় ছ’মাসের জেল হল বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে সশ্রম নয়, বিনাশ্রম। বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি মহম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। আদালত অবমাননা মামলায় আর এক অভিযুক্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল। তাঁকেও দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার আদালতের রায় উল্লেখ করে এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। 

Advertisement

উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর আগস্ট মাসে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা। তারপর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তদারকি সরকারের আমলে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়েছে। তাতে এই প্রথম কোনও মামলায় দোষীসাব্যস্ত হলেন হাসিনা। আদালত সূত্রে খবর, বুলবুলের সঙ্গে আওয়ামি লিগ নেত্রীর ফোনালাপের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাতে হাসিনা বলছেন, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা রয়েছে। তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স রয়েছে আমার।’ ট্রাইব্যুনাল জানিয়েছে, ওই মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননা করেছেন হাসিনা। গত ২৫ মে এসংক্রান্ত মামলার শুনানিতে হাসিনা ও বুলবুলকে হাজিরার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। কিন্তু, তাঁরা হাজিরা দেননি। আইনজীবীর মাধ্যমে কোনও বক্তব্যও পেশ করেননি।

সম্পর্কিত সংবাদ