নয়াদিল্লি: অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে অধিনায়কের পদ থেকে রোহিত শর্মার অপসারণে অবাক হরভজন সিং। তিনি সাফ বলেছেন, ‘শুভমানকে অভিনন্দন। তবে রোহিতকে যেভাবে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হল, তাতে আমি স্তম্ভিত। অন্তত অস্ট্রেলিয়া সফরে ওকে ক্যাপ্টেন রাখাই যেত। নির্বাচকরা যদি ২০২৭ বিশ্বকাপ নিয়ে ভাবেন, তবে বলব যে, তা ঢের দেরি রয়েছে। আর সাদা বলের ক্রিকেটে নেতা রোহিতের পারফরম্যান্স যথেষ্ট ভালো। গড় প্রায় ৫০।’



