Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

‘হ্যান্ডস অব ইরান’, যুদ্ধবিরোধী প্রতিবাদ শুরু আমেরিকায়

ইরান-ইজরায়েল যুদ্ধ থেকে সরে যাক আমেরিকা। এই দাবিতে যুদ্ধবিরোধী প্রতিবাদ শুরু হল মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে।

‘হ্যান্ডস অব ইরান’, যুদ্ধবিরোধী প্রতিবাদ শুরু আমেরিকায়
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ইরান-ইজরায়েল যুদ্ধ থেকে সরে যাক আমেরিকা। এই দাবিতে যুদ্ধবিরোধী প্রতিবাদ শুরু হল মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। পথে নেমেছেন সাধারণ মানুষ। হাতে ধরা প্ল্যাকার্ডে মূলত একটাই দাবি, ‘হ্যান্ডস অব ইরান।’ অর্থাৎ ইরান-ইজরায়েল যুদ্ধ থেকে সরে দাঁড়াক আমেরিকা। উল্লেখ্য, ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আরব দুনিয়ার যুদ্ধে ঢুকেছে আমেরিকা। ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের উদ্দেশে ট্রাম্পের হুঁশিয়ারিতে আরও জোরালো হয়েছে সংঘাত। হুঁশিয়ারি দিয়েছে ইরানও। মিলেছে প্রত্যাঘাতের ইঙ্গিত। ইতিমধ্যে আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে হাই অ্যালার্ট জারি হয়েছে। এর পরেই অবিলম্বে এই সংঘাত থেকে ট্রাম্পকে সরে আসার জন্য দাবি তুলেছে মার্কিন নাগরিকদের একাংশ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ