Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দিল্লিকে হারাতে মরিয়া গুজরাত

জেমাইমা রডরিগেজ বনাম সোফি ডিভাইন। রেণুকা সিং ভার্সেস শ্রী চরণি। মহিলাদের প্রিমিয়ার লিগে মঙ্গলবার ধুন্ধুমার লড়াই। এলিমিনেটরের লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের সামনে গুজরাত জায়ান্টস।

দিল্লিকে হারাতে মরিয়া গুজরাত
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বরোদা: জেমাইমা রডরিগেজ বনাম সোফি ডিভাইন। রেণুকা সিং ভার্সেস শ্রী চরণি। মহিলাদের প্রিমিয়ার লিগে মঙ্গলবার ধুন্ধুমার লড়াই। এলিমিনেটরের লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের সামনে গুজরাত জায়ান্টস। বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে আরসিবির। বিশেষজ্ঞদের ধারণা, বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আজ রানের ফোয়ারা ছুটতে পারে। পরে ব্যাটিং করা দল ৬৭% ম্যাচ জিতেছে। তাই ২২ গজের ব্যাটিং প্যারাডাইসে টসও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে।

Advertisement

পাঁচবারের সাক্ষাতে ৩-২ ব্যবধানে এগিয়ে গুজরাত। গ্রুপ পর্বে শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মুম্বই ইন্ডিয়ান্সকে বশ মানিয়ে এলিমিনেটরে জায়গা পেয়েছে তারা। ক্যাপ্টেন গার্ডনার দুরন্ত ফর্মে রয়েছেন। চলতি টুর্নামেন্টে আট ইনিংসে তাঁর রান ২৪৪। একইসঙ্গে ছ’টি উইকেটও তুলে নিয়েছেন তিনি। নজর রাখতে হবে সোফি ডিভাইনের দিকেও। ব্যাট হাতে ২৩৭ রান করার পাশাপাশি ১৭ টি উইকেট নিয়েছেন তারকা অলরাউন্ডার। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি তিনি। দলের বোলিং আক্রমণও ক্ষুরধার। স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় ইতিমধ্যেই ১০ উইকেট ঝুলিতে পুরেছেন। টি-২০ মূলত ব্যাটারদের খেলা। রান আটকানোই বোলারদের টার্গেট। সেখানে রাজেশ্বরী ধাঁধায় ফেলছেন প্রতিপক্ষ ব্যাটারদের। অন্যদিকে দিল্লি তাকিয়ে জেমাইমা রডরিগেজের দিকে। মহিলাদের বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন তারকা ব্যাটার। এছাড়া লরা উলভার্টও আগুন ছোটাচ্ছেন। এখনও পর্যন্ত প্রোটিয়া ক্রিকেটার ২৪১ রান উপহার দিয়েছেন। অভিজ্ঞ শেফালি ভার্মা রান পেলে ম্যানেজমেন্টের চিন্তা কমবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ