Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পুতিনের মল-মূত্র স্যুটকেসে ভরে নিয়ে যান রক্ষীরা!

ইউক্রেন যুদ্ধ নিয়ে সমাধান সূত্র খুঁজতে সম্প্রতি আলাস্কার আঙ্কারেজে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের মল-মূত্র স্যুটকেসে ভরে নিয়ে যান রক্ষীরা!
  • ১৯ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

ওয়াশিংটন: ইউক্রেন যুদ্ধ নিয়ে সমাধান সূত্র খুঁজতে সম্প্রতি আলাস্কার আঙ্কারেজে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন নিয়ে স্থায়ী কোনও সমাধানসূত্র না বেরলেও সেখানে পুতিনের সঙ্গে আসা নিরাপত্তারক্ষীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, রুশ প্রেসিডেন্টের নিরাপত্তার সঙ্গেই ওই রক্ষীদের আলাদা একটি দায়িত্ব দেওয়া হয়েছিল। আর তা হল পুতিনে মলমূত্র সংগ্রহ! এর জন্য ওই নিরাপত্তারক্ষীদের বিশেষ একটি সুটকেসও দেওয়া হয়। তাতেই তাঁরা রুশ প্রেসিডেন্টের মলমূত্র সংগ্রহ করে ফেরত নিয়ে গিয়েছেন মস্কোয়। কিন্তু এরকম অদ্ভূত কার্যকলাপ কেন? ক্রেমলিনের একটি সূত্র জানাচ্ছে, আমেরিকা সহ বিভিন্ন শক্তিধর দেশের গুপ্তচররা পুতিনের শারীরিক অবস্থা নিয়ে প্রতিনিয়ত খবর জোগাড়ের চেষ্টা করে চলেছে। মল পরীক্ষা করে স্বাস্থ্যের খবর জানা সম্ভব। তাই বিদেশে পুতিনের মলমূত্র ও তাঁর ব্যবহৃত যাবতীয় জিনিস সংগ্রহ করে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আর এর দায়িত্বে থাকে রাশিয়ার প্রেসিডেন্টের ফেডেরাল প্রোটেকশন সার্ভিস (এফপিএস)-এর সদস্যরা। তবে আলাস্কাতেই প্রথম নয়, কয়েক বছর ধরেই এই কাজ করে চলেছেন পুতিনের নিরাপত্তারক্ষীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ