Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্র ঢাকায়, তুরস্কের সংস্থার পোস্টারে চাঞ্চল্য

ভারতের হাত থেকে পাকিস্তানকে বাঁচাতে এগিয়ে এসেছে তুরস্ক। ইসলামাবাদকে সামরিক সহায়তার কারণে বয়কট তুরস্ক ডাকে এখন রীতিমতো বিব্রত এরদোগানের দেশ।

‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্র ঢাকায়, তুরস্কের সংস্থার পোস্টারে চাঞ্চল্য
  • ১৯ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

ঢাকা: ভারতের হাত থেকে পাকিস্তানকে বাঁচাতে এগিয়ে এসেছে তুরস্ক। ইসলামাবাদকে সামরিক সহায়তার কারণে বয়কট তুরস্ক ডাকে এখন রীতিমতো বিব্রত এরদোগানের দেশ। এরপরেও ভারত বিরোধিতা জারি রাখল তারা। হালে বাংলাদেশের সঙ্গেও সখ্য বাড়াচ্ছে তুরস্ক। ‘সুলতানত-ই-বাংলা’ নাম নিয়ে ঢাকায় কাজ শুরু করেছে তুরস্কের এনজিও সমর্থিত একটি সংস্থা। তাদের প্রকাশিত একটি ম্যাপ ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। ‘বৃহত্তর বাংলাদেশ’-এর সেই ম্যাপে মায়ানমারের আরাকান স্টেট, ভারতের পশ্চিবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ উত্তর-পূর্ব ভারতকেই যুক্ত করা হয়েছে। 

Advertisement

সূত্রের খবর, ঢাকার ইউনিভার্সিটির বিভিন্ন হলে এই ম্যাপ দেখেন পড়ুয়ারা। এরপরই গুঞ্জন শুরু হয়ে যায়, উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশে শামিল করার প্রক্রিয়া কি শুরু হয়ে গেল? বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তদারকি সরকার ক্ষমতায় আসার পরে ‘সেভেন সিস্টার্স কেড়ে’ নেওয়ার জিগির উঠেছে সেদেশে। দেখা যাচ্ছে, তুরস্কের সংস্থাও বাংলাদেশে সেই কাজে নেমে পড়েছে। এমনিতে ঢাকায় ক্রমশ বাড়ছে তুরস্কের উপস্থিতি। পাকিস্তানের মতোই বাংলাদেশও তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানি শুরু করেছে। কট্টরপন্থী নেতা এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিও (একেপি) ঢাকায় সক্রিয় হয়ে উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ