Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

জিপিএফ সুদের হার অপরিবর্তিত

রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) সুদের হার ৭.১ শতাংশে অপরিবর্তিত থাকল। সম্প্রতি রাজ্য অর্থদপ্তর আগামী ডিসেম্বর মাস পর্যন্ত জিপিএফে সুদের হারের বিজ্ঞপ্তি জারি করেছে।

জিপিএফ সুদের হার অপরিবর্তিত
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) সুদের হার ৭.১ শতাংশে অপরিবর্তিত থাকল। সম্প্রতি রাজ্য অর্থদপ্তর আগামী ডিসেম্বর মাস পর্যন্ত জিপিএফে সুদের হারের বিজ্ঞপ্তি জারি করেছে। গত ৫ বছরের বেশি সময় ধরে সরকারি কর্মীরা জিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ পাচ্ছেন। ২০২০ সালের এপ্রিল মাসের আগে সুদের হার ছিল ৭.৯ শতাংশ। তার আগে সুদের হার আরও বেশি ছিল। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত-পুরসভা, সরকারি স্বশাসিত সংস্থার কর্মীরাও একই হারে সুদ পান। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জিপিএফে সুদের হার একই। রাজ্য সরকারি কর্মীদের মূল বেতনের ন্যূনতম ৬ শতাংশ টাকা জিপিএফ তহবিলে জমা পড়ে। কেউ চাইলে মূল বেতনের পুরোটাও জিপিএফে জমা দিতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ