Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অবিলম্বে ইরান ছাড়ুন, ভারতীয় নাগরিকদের বার্তা সরকারের

উত্তাল ইরানে ক্রমশ ছড়িয়ে পড়ছে খামেইনি বিরোধী ক্ষোভ। চরম সরকারি দমনপীড়নের মধ্যেও রাজপথ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা।

অবিলম্বে ইরান ছাড়ুন, ভারতীয় নাগরিকদের বার্তা সরকারের
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

তেহরান, ১৪ জানুয়ারি: উত্তাল ইরানে ক্রমশ ছড়িয়ে পড়ছে খামেইনি বিরোধী ক্ষোভ। চরম সরকারি দমনপীড়নের মধ্যেও রাজপথ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। ফলে ক্রমশ দীর্ঘ হয়েছে মৃত্যু মিছিল। সেই সংখ্যা ইতিমধ্যে ২,০০০ ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে অতি খারাপের দিকে যাওয়ায় উদ্বিগ্ন ভারত। এমন পরিস্থিতিতে ইরানে বসবাসরত ভারতীয় পড়ুয়া, পূণ্যার্থী, ব্যবসায়ী সহ সমস্ত নাগরিককে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। যেভাবেই হোক তাঁদের ইরান ছাড়তে বলা হয়েছে।

Advertisement

দু’সপ্তাহ ধরে বিক্ষোভের আগুন জ্বলছে ইরানে। এখনও পর্যন্ত অন্তত দু’হাজার জনের মৃত্যু হয়েছে। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর ইরানে কায়েম রয়েছে ধর্মীয় সরকার। ৪৬ বছরে এতবড় বিক্ষোভ দেখেনি সেদেশ। তবে এই বিক্ষোভের পিছনে ইজরায়েল এবং আমেরিকার ইন্ধন দেখছে তেহরান। তাদের মতে, এই দুই দেশের মদতপুষ্ট জঙ্গিরা এখন বিক্ষোভকে ‘হাইজ্যাক’ করে নিয়েছে।
অনেকেই জানিয়েছেন, সেন্ট্রাল তেহরানে বিপুল সেনা মজুত রয়েছে। হেলমেট পরে রাস্তায় টহল দিচ্ছেন অ্যান্টি রায়ট পুলিশের আধিকারিকরা। লাঠি, শটগান এবং কাঁদানে গ্যাসের শেল নিয়ে বিক্ষোভ থামাতে হাজির তাঁরা। বিক্ষোভ থামাতে একই রকম তৎপর রেভেলিউশনারি গার্ডের বাসিজ ফোর্স। সাদা পোশাকে জনগণের মধ্যে মিশে রয়েছেন নিরাপত্তা আধিকারিকরাও। স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, সব কিছু স্বাভাবিক প্রমাণ করতে তাঁদের দোকান খুলে রাখতে বাধ্য করছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ