Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনার হার ছিনতাই, ধৃত তিন

প্রাতঃভ্রমণে বেরিয়ে সোনার হার ছিনতাই হয়েছিল এক ব্যবসায়ীর। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তিন ছিনতাইবাজকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিস।

সোনার হার ছিনতাই, ধৃত তিন
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রাতঃভ্রমণে বেরিয়ে সোনার হার ছিনতাই হয়েছিল এক ব্যবসায়ীর। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তিন ছিনতাইবাজকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিস। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪২ গ্রাম ওজনের সেই সোনার হার। ছিনতাইয়ে ব্যবহৃত একটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হল আশাউদ্দিন মোল্লা, মিজানুর মণ্ডল ও রবিউল মোল্লা। ধৃতদের পাঁচদিনের পুলিস হেফাজত হয়েছে। দেগঙ্গার বেড়াচাঁপার বাসিন্দা অসিত পাল গত রবিবার ভোরে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। বেড়াচাঁপা-হাড়োয়া রোড ধরে তিনি যাচ্ছিলেন। হাতিপাড়া এলাকায় আসতেই পিছন থেকে একটি বাইকে করে আসা তিন দুষ্কৃতী তাঁর গলার সোনার হার ছিনতাই করে চম্পট দেয়। তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই তিন ছিনতাইবাজকে গ্রেপ্তার করে পুলিস। দেগঙ্গার এসডিপিও উৎপল পুরকায়েত বলেন, ধৃতদের প্রত্যেকের বাড়ি হাড়োয়া এলাকায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ