Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনা-রুপোর দামের লাফ অব্যাহত

কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম যায় ১ লক্ষ ৬৬ হাজার ৭০০ টাকা। মঙ্গলবারের তুলনায় ৬ হাজার ৬৫০ টাকা বেশি।

সোনা-রুপোর দামের লাফ অব্যাহত
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রিতিনিধি, কলকাতা: বুধবারও সোনা ও রুপোর দামের দৌড় অব্যাহত রইল। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম যায় ১ লক্ষ ৬৬ হাজার ৭০০ টাকা। মঙ্গলবারের তুলনায় ৬ হাজার ৬৫০ টাকা বেশি। অন্যদিকে, ২২ ক্যারেট গয়না সোনার দামও একলাফে বেড়ে ১ লক্ষ ৫৮ হাজার ৪৫০ টাকায় পৌঁছেছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। এক কিলো খুচরো রুপোর দাম এদিন কলকাতায় গিয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা। এক্ষেত্রে একদিনের তফাতে কেজি প্রতি দাম বেড়েছে প্রায় ১৯ হাজার টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ