Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মেয়েদের জ্যাকেট ড্রেস

জ্যাকেট কি শুধু শীতেই পরবেন? একেবারেই নয়। জ্যাকেটের ফ্যাশন এখন সারাবছরের। ঠিক যেমন পরেছেন অভিনেত্রী মানালি মনীষা দে।

মেয়েদের জ্যাকেট ড্রেস
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জ্যাকেট কি শুধু শীতেই পরবেন? একেবারেই নয়। জ্যাকেটের ফ্যাশন এখন সারাবছরের। ঠিক যেমন পরেছেন অভিনেত্রী মানালি মনীষা দে। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে খাদির একটি ড্রেস পরেছিলেন তিনি। স্লিভলেস এই একরঙা ড্রেসের বিশেষত্ব হল ফুলস্লিভ  শর্ট জ্যাকেট। গরমের দিনের জন্য যা আদর্শ। নরম সুতির কাপড়ে তৈরি এই জ্যাকেট ড্রেসের উপরে পরতে পারেন। আবার অন্য টপের সঙ্গেও মিক্স অ্যান্ড ম্যাচ করে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারেন। ক্যারি করতে পারলে যে কোনো বয়সেই এই ধরনের পোশাক পরতে পারেন। নীচের দিকে স্কার্ট প্যাটার্নের হওয়ায় এই ধরনের জামার নিজস্ব ঘের থাকে। জাঙ্ক জুয়েলারি দিয়ে সেজেছিলেন মানালি। বড়ো দুল এবং গলায় ছিল স্টেটমেন্ট পিস। এই ধরনের ড্রেসের সঙ্গে স্নিকার্স অথবা হাইহিল ট্রাই করুন, দেখতে ভালো লাগবে। অল্প মেকআপেই মানালিকে চমৎকার মানিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ