Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চলন্ত ট্রেনের উপরে ভেঙে পড়ল দানবাকৃতি ক্রেন, থাইল্যান্ডে ২২ জনের মৃত্যু, জখম ৩০

হাইস্পিড ট্রেন চালানোর জন্য তৈরি হচ্ছে রেললাইন। সে কারণে আনা হয়েছিল দানবাকৃতির একাধিক ক্রেন। তারই একটি  ভেঙে পড়ল চলন্ত ট্রেনের কামরার উপরে।

চলন্ত ট্রেনের উপরে ভেঙে পড়ল দানবাকৃতি ক্রেন, থাইল্যান্ডে ২২ জনের মৃত্যু, জখম ৩০
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

ব্যাংকক, ১৪ জানুয়ারি: হাইস্পিড ট্রেন চালানোর জন্য তৈরি হচ্ছে রেললাইন। সে কারণে আনা হয়েছিল দানবাকৃতির একাধিক ক্রেন। তারই একটি  ভেঙে পড়ল চলন্ত ট্রেনের কামরার উপরে। যার ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়ল গোটা ট্রেন। বুধবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায়। রাজধানী ব্যাংকক থেকে যার দূরত্ব প্রায় ২৩০ কিলোমিটার। এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম আরও অন্তত ৩০ জন। চলছে উদ্ধারকাজ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটি ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বের উবোন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। একটি এলিভেটেড রেল প্রকল্পের কাজ চলছিল রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায়। আচমকাই লাইনের উপর ভেঙে পড়ে বিশাল ক্রেন। পাশের লাইন দিয়ে যাচ্ছিল যাত্রিবাহী ট্রেনটি। ক্রেনের ধাক্কায় সেটি লাইনচ্যুত হয়। সেইসঙ্গে আগুনও ধরে যায় কয়েকটি কামরায়। লাইনচ্যূত ট্রেনের কামরাগুলিতে বহু যাত্রী আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। আগুন নিভিয়ে দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ২২টি দেহ উদ্ধার করা হয়েছে বলে সরকারিভাবে জানা গিয়েছে। জখমদের পাঠানো হয়েছে নিকটবর্তী  হাসপাতালে।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ