শাড়িতে ফিউশন
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সারাবছরের সঙ্গী বারো হাতের শাড়ি। অফিস হোক বা বিয়েবাড়ি, শাড়িতে সবথেকে ভালো স্টাইল করা যায়। শাড়ি এমন এক পোশাক যা কখনো আউট অব ফ্যাশন হবে না। কিন্তু একই শাড়ি যদি একটু অন্যভাবে পরা যায় তাহলে একেবারে লুক বদলে যায়। তৈরি হয়ে যায় ফিউশন স্টাইল। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে সেভাবেই সাজানো হল। প্রথম শাড়িটি সবুজ জমির উপর চেক। আঁচলে নানা রঙের খেলা। ঘন নীল ফুলস্লিভ ব্লাউজ পরেছিলেন নায়িকা। শাড়ির ড্রেপিং একেবারে চেনা ছকের বাইরে। এই ধরনের ধোতি স্টাইল ট্রাই করতে পারেন আপনিও। তবে স্বচ্ছন্দে ট্রাই করতে হবে। পনিটেল এবং হাই হিল এই সাজের সঙ্গে মানানসই। সেমি কর্পোরেট পার্টি, বন্ধুর সংগীত বা মেহেন্দির নিমন্ত্রণে এই ধরনের লুক ক্রিয়েট করতে পারেন। দ্বিতীয় শাড়িটিতে রয়েছে নীলের নানা শেড। একটি ডেনিম টপ দিয়ে টিমআপ করা হয়েছে শাড়িটি। শীতকালীন নানা অনুষ্ঠানে ডেনিম খুবই আরামদায়ক।  শাড়ির সঙ্গে ডেনিম টপ এভাবে স্টাইলিং করলে আলাদা করে সোয়েটার বা শাল নেওয়ার দরকার হবে না। হালকা কার্ল করা খোলা চুল। সবথেকে নজরকাড়া মাথার গয়নাটি। স্বস্তিকা শাড়ি পরতে ভালোবাসেন। সদ্য শেষ হয়েছে তাঁর ধারাবাহিক। সেখানে বিদ্যা ব্যানার্জির লুকে প্রতিদিনই শাড়ি পরতে হত। তাই শ্যুটিংয়ের বাইরে অন্য ধরনের লুক ট্রাই করতে ভালোবাসেন তিনি। সুতি, মলমল, খাদি, সিল্ক, তসরের মতো ফ্যাব্রিক তাঁর পছন্দের। কখনো শার্ট, কখনো টপ, কখনো বা কুর্তা দিয়ে শাড়ি পরে নানাভাবে স্টাইলিং করেন। ফিউশন লুক ক্যারি করতে পারলেই লাইমলাইট থাকবে আপনার দিকে।
স্বরলিপি ভট্টাচার্য 

Advertisement

চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে অভিনেত্রী স্বস্তিকা দত্ত।