পেশোয়ার: দিলীপ কুমার ও রাজ কাপুরের জন্মভিটে নিয়ে বড়সড় পদক্ষেপ নিল পাকিস্তান। বলিউডের দুই নক্ষত্রের পৈতৃক বাড়ির সংস্কার ও জমির চরিত্র বদল করতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ করল খাইবার পাখতুনওয়া সরকার। জানা গিয়েছে, এই বাবদ মোট ৩ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্দাপুরের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকের পর অর্থ বরাদ্দের কথা ঘোষণা করা হয়। বিশ্বব্যাঙ্কের সাহায্যে ঐহিত্যবাহী বাড়ি দু’টির সংস্কার করা হবে। আলি আমিনের কথায়, ঐতিহাসিক ভবন দু’টি শুধু পাকিস্তানের নয়, গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ। সংরক্ষণ করে বাড়ি দু’টিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলবে সরকার। উল্লেখ্য, ২০১৪ সালে রাজ কাপুর ও দিলীপ কুমারের জন্মভিটেকে ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।



