Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশনে বিনামূল্যে খাদ্যশস্য: রাজ্যে আরও কার্ড বাতিলে উদ্যোগী কেন্দ্র

দেশে ইতিমধ্যেই প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যগুলিকে বলা হয়েছে। এজন্য তদন্ত হয়েছিল একাধিক মাপকাঠিতে।

রেশনে বিনামূল্যে খাদ্যশস্য: রাজ্যে  আরও কার্ড বাতিলে উদ্যোগী কেন্দ্র
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে ইতিমধ্যেই প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যগুলিকে বলা হয়েছে। এজন্য তদন্ত হয়েছিল একাধিক মাপকাঠিতে। তার ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রাহকদের চিহ্নিত করেছে কেন্দ্র। সেই প্রক্রিয়া চলাকালেই নতুন ঩একাধিক মাপকাঠির ভিত্তিতে আরও কিছু রেশন গ্রাহককে চিহ্নিত করছে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় দফায় চিহ্নিত করা হচ্ছে কারা কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী, ইপিএফ তহবিলের সুবিধাসহ মাসিক বেতনের কর্মী, চারচাকা বা ভারী বাণিজ্যিক গাড়ির মালিক, জিএসটি নম্বরধারী প্রভৃতি। সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক থেকে এই তথ্যাদি নেওয়া হচ্ছে। এসআইআরে বাতিল ভোটারদের নামও চাওয়া হয়েছে রাজ্যগুলির কাছে। বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন, এমন প্রায় ৬ কোটি গ্রাহককে চিহ্নিত করা হয়েছে প্রথম পর্যায়ে। এদের ন্যূনতম বার্ষিক আয় ৬ লক্ষ টাকা অথবা কেউ কোম্পানি ডিরেক্টর কিংবা একাধিক রাজ্যে রেশন কার্ড রয়েছে কারও। এই পঙ্‌঩ক্তিতে আর রয়েছে মৃত কিংবা আধার কার্ড বাতিল ব্যক্তিরা। এই ধরনের কার্ড পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে ১৭ লক্ষ। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় দেশে প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে  খাদ্যশস্য পান। আইনটি কার্যকর হয় ২০১৩ সালে। তারপর থেকে রাজ্যগুলির রেশন গ্রাহকের কোটা অপরিবর্তিত রয়েছে। পশ্চিমবঙ্গে জাতীয় প্রকল্পের অন্তর্গত কার্ড ৬ কোটি। অতিরিক্ত প্রায় ২ কোটি ৮০ লক্ষ মানুষকে একমাত্র পশ্চিমবঙ্গে রাজ্যের ভরতুকিতে আলাদাভাবে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। নির্দিষ্ট মাপকাঠির বাইরেও পূর্বতন সরকার বাংলায় বহু রেশন কার্ড মঞ্জুর করেছিল। সেগুলিই এখন মোদি সরকারের স্ক্যানারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ