নিখোঁজ অ্যাথলিট উদ্ধার হলেন দিল্লি বিমানবন্দরে, ফেরানো হল বাড়ি
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই) থেকে আচমকা পালিয়ে গিয়েছিলেন এক অ্যাথলিট। তিনি নাকি বাড়ি চলে গিয়েছিলেন। পরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। অবশেষে বৃহস্পতিবার দিল্লি এয়ারপোর্টে তাঁর খোঁজ মিলল। জানা গিয়েছে, সেখান থেকে তাঁকে বাড়িতে ফেরানো হয়েছে।  

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার ২৪ বছর বয়সি এক অ্যাথলিট গত ১৫ নভেম্বর সাই কমপ্লেক্স থেকে পালিয়ে যান। বিষয়টি সাইয়ের তরফে তাঁর বাড়িতে জানানো হয়। পরে তাঁর মা কোচকে জানান, ছেলে বাড়িতে ফিরে এসেছে এবং ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছে। কিন্তু পরবর্তীকালে তিনি ফের কোচকে ফোন করে বলেন, তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে, বুধবার সাইয়ের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে অপহরণের মামলা রুজু করার আবেদন জানানো হয়। পুলিশ জানিয়েছে, ওই অ্যাথলিটের ছবি দিয়ে বিভিন্ন থানা এবং দিল্লি ও হরিয়ানা পুলিশকে জানানো হয়েছে। এদিন দিল্লি এয়ারপোর্ট এলাকা থেকে সিআইএসএফ কর্মীরা তাঁকে উদ্ধার করেন।