Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

জঙ্গি হামলায় নিহত চার পাক সেনা

খাইবার পাখতুনওয়ায় প্রদেশে ফের হামলার শিকার পাকিস্তান সেনা। জঙ্গিদের গুলিতে প্রাণ গেল পদস্থ অফিসার সহ চার সেনাকর্মীর।

জঙ্গি হামলায় নিহত চার পাক সেনা
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পেশোয়ার: খাইবার পাখতুনওয়ায় প্রদেশে ফের হামলার শিকার পাকিস্তান সেনা। জঙ্গিদের গুলিতে প্রাণ গেল পদস্থ অফিসার সহ চার সেনাকর্মীর। বুধবার রাতে সীমান্তঘেঁষা দক্ষিণ ওয়াজিরিস্তানের শাওয়ালে সেনাদের একটি চেকপোস্টে ওই হামলা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট। যদিও এদিনের হামলা নিয়ে পাক সেনা কোনও মন্তব্য করতে চায়নি। বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনও সংগঠনও হামলার দায় স্বীকার করেনি।  অপরদিকে পাক সেনার অভিযানে নিহত হয়েছে চার জঙ্গিও। মুসাখেল জেলার জাতীয় সড়কে সেনাদের কনভয়ে আইইডি বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। খবর পেয়ে অভিযানে নামে সেনা। গুলিতে মৃত্যু হয় চার সন্ত্রাসবাদীর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ