Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দলের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের, নিগ্রহের ঘটনায় এফআইআরের পথে

নিজের বাড়িতে হামলার ঘটনার জেরে থানায় এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়। একইসঙ্গে দলের ভূমিকা নিয়েও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

দলের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের, নিগ্রহের ঘটনায় এফআইআরের পথে
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিজের বাড়িতে হামলার ঘটনার জেরে থানায় এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়। একইসঙ্গে দলের ভূমিকা নিয়েও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, জেলার সাংসদ, বিধায়ক ও নীচুতলার কর্মীরা আক্রান্ত হলেও দল পাশে দাঁড়াচ্ছে না। এমনকি, গত শনিবারের ঘটনার পর এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কেউ ফোন করে তাঁর খোঁজ পর্যন্ত নেননি।

Advertisement

গত শনিবার মধ্য হাওড়ার কাসুন্দিয়া ফাস্ট বাই লেনে অরূপ রায়ের বাড়ির সামনে উত্তেজনা ছড়ায়। তাঁর বাড়ির সামনে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি সহ নানা সামগ্রী উদ্ধার হওয়ার পর বিজেপি কর্মীরা সেখানে বিক্ষোভ দেখান। প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। অরূপ রায়ের দাবি, ওই ত্রাণসামগ্রী সরিয়ে নেওয়ার জন্য তিনি আগেই জেলাশাসকের কাছে আবেদন করেছিলেন। তাঁর কথায়, প্রশাসন যখন গোডাউন থেকে সামগ্রী সরানোর উদ্যোগ নেয়, তখনই বিজেপির কর্মীরা ওই ম্যাটাডরকে ঘিরে বিক্ষোভ দেখান এবং তাঁকে লক্ষ্য করে আক্রমণাত্মক আচরণ করেন। এই ঘটনাকেই তিনি পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছেন। 
সোমবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে অরূপ রায় বলেন, উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা আক্রান্ত হয়ে ঘরছাড়া, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে, বিভিন্ন জেলায় দলীয় কর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কিন্তু দল কার্যত নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। তাঁর দাবি, আক্রান্তদের পাশে দাঁড়ানো বা মনোবল জোগানোর কোনো উদ্যোগ দলের তরফে দেখা যাচ্ছে না। অরূপ রায় বলেন, অতীতেও দলের পরাজয় হয়েছে। কিন্তু তখন কর্মীরা বুক চিতিয়ে রাজনীতি করেছেন, মিছিল-মিটিং করেছেন। বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের কোনো মিল নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ