Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইয়ামালের চোট নিয়ে কথার লড়াইয়ে ফ্লিক ও ফুয়েন্তে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজি’র কাছে ১-২ গোলে বশ মেনেছে বার্সেলোনা।

ইয়ামালের চোট নিয়ে কথার লড়াইয়ে ফ্লিক ও ফুয়েন্তে
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজি’র কাছে ১-২ গোলে বশ মেনেছে বার্সেলোনা। সেই ধাক্কা সামলে ওঠার আগেই নতুন করে চিন্তা বাড়ল কোচ হান্স ফ্লিকের। পুরনো চোট ফের মাথাচাড়া দেওয়ায় রবিবার সেভিয়া ম্যাচ থেকে ছিটকে গেলেন লামিনে ইয়ামাল। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। ফলে ক্লাবের পাশাপাশি দেশের জার্সিতেও বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে তরুণ এই উইঙ্গারকে পাবেন না স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে। আর এই নিয়েই কথার লড়াইয়ে জড়ালেন স্পেন ও বার্সেলোনার হেড কোচ।

Advertisement

কুঁচকির চোটের জেরে গত মাসে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়ে ইয়ামালকে। চোট পুরোপুরি না সারা সত্ত্বেও ইনজেকশন নিয়ে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। সেই প্রসঙ্গে স্পেনের হেড কোচ ফুয়েন্তেকে একহাত নেন হান্স ফ্লিক। এবারও তিনি চেয়েছিলেন, আন্তর্জাতিক বিরতিতে দেশের জার্সিতে না খেলে বিশ্রাম নিক ইয়ামাল। তারই মধ্যে পুরনো জায়গায় ব্যথা পান তরুণ উইঙ্গার। তবুও বিস্ময়করভাবে ইমায়ালকে রেখেই শুক্রবার স্পেনের স্কোয়াড ঘোষণা করেন কোচ ফুয়েন্তে। পরে অবশ্য ক্লাবের পক্ষ থেকে তাঁর চোটের কথা প্রকাশ্যে আনতেই সিদ্ধান্ত বদলান স্প্যানিশ কোচ। একই সঙ্গে বার্সা কোচকে পাল্টা শুনিয়ে দেন, ‘উনি নিজেও একসময় জাতীয় দলের দায়িত্ব সামলেছেন। তাই স্কোয়াড গড়া নিয়ে ওঁর থেকে এমন প্রতিক্রিয়া আশা করিনি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ