Bartaman Logo
২৪ জুন, ২০২৬

যোগী সহ বিজেপির ৬ মুখ্যমন্ত্রীর কাছে আগ্নেয়াস্ত্র, তালিকায় রেবন্ত-হেমন্তও, ৮ কেন্দ্রীয় মন্ত্রীর কাছেও হাতিয়ার

সদ্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী। হলফনামায় সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা সহ নানা তথ্য তুলে ধরেছেন তিনি। এরমধ্যে বিশেষ নজর কেড়েছে তাঁর আগ্নেয়াস্ত্রের সম্ভার।

যোগী সহ বিজেপির ৬ মুখ্যমন্ত্রীর কাছে আগ্নেয়াস্ত্র, তালিকায় রেবন্ত-হেমন্তও, ৮ কেন্দ্রীয় মন্ত্রীর কাছেও হাতিয়ার
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সদ্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী। হলফনামায় সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা সহ নানা তথ্য তুলে ধরেছেন তিনি। এরমধ্যে বিশেষ নজর কেড়েছে তাঁর আগ্নেয়াস্ত্রের সম্ভার। সম্রাট জানিয়েছেন, দু’টি অস্ত্র রয়েছে। একটি এনপি বোর রাইফেল ও অন্যটি রিভালভার। দু’টির দাম যথাক্রমে ৪ লক্ষ ও ২ লক্ষ টাকা। অর্থাৎ মোট ৬ লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র রয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর। তবে সম্রাট ব্যতিক্রম নন, দেশের ২৮ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১০ জনেরই বন্দুক রয়েছে। এরমধ্যে ৬ জনের কাছে একাধিক। 

Advertisement

তথ্য বলছে, এই তালিকাতে শীর্ষে বিজেপি। ৬ জন গেরুয়া মুখ্যমন্ত্রী অস্ত্র রাখার কথা জানিয়েছেন। সম্রাট ছাড়াও রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ছত্তিশগড়ের মুখ্যন্ত্রী বিষ্ণুদেও সাঁই, মধ্যপ্রদেশের মোহন যাদব, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও মণিপুরের খেমচাঁদ সিং। এছাড়া, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, পাঞ্জাবের ভগবন্ত মান, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ও সিকিমের প্রেমসিং তামাংও নির্বাচনি হলফনামায় অস্ত্র রাখার কথা জানিয়েছেন। 
 মুখ্যমন্ত্রীদের পাশাপাশি সাতজন উপমুখ্যমন্ত্রীর কাছেও আগ্নেয়াস্ত্র রয়েছে। তালিকায় নাম রয়েছে অরুণাচলের চৌনা মেইন, মধ্যপ্রদেশের রাজেন্দ্র শুক্লা ও জগদীশ দেবডা, মহারাষ্ট্রের একনাথ সিন্ধে, উত্তরপ্রদেশের কেশবপ্রসাদ মৌর্য ও ব্রিজেশ পাঠক এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সিন্ধে। তাঁদের মধ্যে সিন্ধেকে বাদে সকলেই বিজেপির।
শুধু রাজ্যই নয়, কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যেও অস্ত্র রাখার প্রবণতা রয়েছে। জানা গিয়েছে, মোদি সরকারের ৩০ জন মন্ত্রীর মধ্যে আটজনই হলফনামায় একথা জানিয়েছেন। জিতন রাম মাঝি, রাজীবকুমার সিং, বীরেন্দ্র কুমার, গজেন্দ্র সিং শেখাওয়াত ও অন্নপূর্ণা দেবী অস্ত্র রাখার কথা জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ