Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতে ভবানীগঞ্জ বাজারের কাছে পোদ্দার বিল্ডিংয়ে তিনতলার গোডাউনে আগুন, কোচবিহারে চাঞ্চল্য

শনিবার রাতের এই ঘটনায় কোচবিহার শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রাতে ভবানীগঞ্জ বাজারের কাছে পোদ্দার বিল্ডিংয়ে তিনতলার গোডাউনে আগুন, কোচবিহারে চাঞ্চল্য
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাতে দোকান বন্ধ করে মালিক চলে গিয়েছিলেন। পৌনে ১১টা নাগাদ স্থানীয়রাই দেখেন পোদ্দার বিল্ডিংয়ের তিনতলার একটি জানালা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। এরপরেই হইচই শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। শনিবার রাতের এই ঘটনায় কোচবিহার শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

Advertisement

শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠ সংলগ্ন রাস্তার ধারেই পোদ্দার বিল্ডিং। ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এই বিল্ডিংটিতে লাইন দিয়ে দোকান। বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রী, আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস পাওয়া যায় দোকান, শোরুমগুলিতে। মূলত একতলায় দোকান। দোতলা, তিনতলায় গোডাউন। 
সেই গোডাউনেই রাতে আগুন লাগে। দু’টি জানালা দিয়ে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা বের হতেই স্থানীয়দের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। খবর পেয়েই দমকলের চারটি ইঞ্জিন একেএকে ঘটনাস্থলে পৌঁছয়। তিনতলার উপরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
এদিকে, ঘটনার খবর পেয়ে চলে আসেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ সহ রাজনৈতিক দলের নেতারা। তাঁরা আগুন না নেভা পর্যন্ত ঘটনাস্থলেই থাকেন। অনেকেই দাবি করেন, গভীর রাতে হলে আগুন ভয়ানক আকার ধারণ করতে পারত। যেহেতু পাশাপাশি লাইন দিয়ে অনেকগুলি দোকান, তাই তিনতলার উপর থেকে আগুন সহজে ছড়িয়ে পড়তে পারত। ব্যবসায়ীদের সূত্রেই জানা গিয়েছে, আগুনে তিনতলার গোডাউনে থাকা বেশকিছু সামগ্রী পুড়ে গিয়েছে। তবে কত টাকার, তা সোমবার হিসেব করে জানা যাবে। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, পোদ্দার বিল্ডিংয়ের তিনতলায় আগুন লেগেছিল। গোডাউনে ফ্রিজ, টিভি, এসি, মোবাইল, আসবাবপত্র প্রভৃতি সামগ্রী রাখা ছিল। সেগুলি পুড়ে গিয়েছে। কিছু দমকলের জলের তোড়ে নষ্ট হয়েছে। বিমা কোম্পানির পক্ষ থেকে সোমবার হিসেব করলে বিষয়টি বোঝা যাবে।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মনে হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ