Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শুভেন্দুকে টেরাকোটার ‘অন্নপূর্ণা’ রাখি উপহার মহিলা শিল্পীদের

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে বিতর্কের মাঝেই বিধায়কের হাত দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্নপূর্ণা যোজনা নামাঙ্কিত পোড়ামাটির টেরাকোটার রাখি পাঠালেন মহিলা শিল্পীরা

শুভেন্দুকে টেরাকোটার ‘অন্নপূর্ণা’ রাখি উপহার মহিলা শিল্পীদের
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খাতড়া: অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে বিতর্কের মাঝেই বিধায়কের হাত দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্নপূর্ণা যোজনা নামাঙ্কিত পোড়ামাটির টেরাকোটার রাখি পাঠালেন মহিলা শিল্পীরা। রাখি পাঠিয়ে খুশি শিল্পীরাও। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তার এক্স হ্যান্ডেলে তালডাংরার বিধায়কের পোস্ট করা ওই রাখির ভিডিও শেয়ার করে শিল্পীদের উদ্দেশ্যে লেখেন আপনাদের ভালোবাসাই আমার চলার পথে অনুপ্রেরণা। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আপনাদের জীবনে আরও সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্য আসুক এই কামনা করি। সরকারের এই উদ্যোগ আপনাদের মুখে হাসি ফুটিয়েছে দেখে আমরাও আনন্দিত।

Advertisement

আপনাদের এই ভালোবাসার উপহার আমি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করলাম। আপনাদের সকলের প্রতি রইল আমার কৃতজ্ঞতা এবং রাখিবন্ধনের শুভেচ্ছা। পাশাপাশি শিল্পীদের কাজেও ভূয়ষী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে বাঁকুড়ার টেরাকোটা গ্রাম হিসাবে পরিচিত পাঁচমুড়ার এক গুচ্ছ মহিলা টেরাকোটা শিল্পীরা, কয়েক বছর ধরে মুকুটমণিপুরের মনোরম দৃশ্য ও মন্দিরনগরী বিষ্ণুপুরের বিভিন্ন ছবি পোড়ামাটির টেরাকোটার রাখিতে তুলে ধরলেও। এবার সরকার পরিবর্তনের পর অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়ে খুশিতে টেরাকোটার রাখিতে তুলে ধরেছেন অন্নপূর্ণা যোজনার নাম। ওই রাখি মুখ্যমন্ত্রীকে পাঠানোর চিন্তাভাবনাও নেন। রাখি তৈরি হতেই তালডাংরার বিধায়কের হাত দিয়ে মুখ্যমন্ত্রীকে টেরাকোটার রাখি পাঠালেন শিল্পীরা। 
এবিষয়ে রাখি তৈরিতে অংশ নেওয়া টেরাকোটা শিল্পে রাজ্যস্তরে পুরস্কারপ্রাপ্ত মহিলা শিল্পী টুটুন কুম্ভকার বলেন, অন্নপূর্না যোজনার টাকা পেয়ে আমরা অনেক খুশি। তাই রাখি উপলক্ষ্যে পাঁচমুড়া গ্রামে নিজেদের হাতের তৈরি টেরাকোটার রাখি আমাদের বিধায়ক সৌভিক ভাইয়ের হাত ধরে আমাদের দাদা তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠালাম।
এনিয়ে তালডাংরার বিজেপি বিধায়ক সৌভিক পাত্র বলেন, আমার বিধানসভা এলাকার পাঁচমুড়া গ্রাম টেরাকোটা শিল্পের জন্য জগৎবিখ্যাত। ওই গ্রামের মহিলা টেরাকোটা শিল্পীরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুবই খুশি। উনারা সেই খুশিতে অন্নপূর্ণা যোজনা নামাঙ্কিত টেরাকোটার রাখি বানিয়ে, মুখ্যমন্ত্রীকে পাঠানোর জন্য আমার হাতে তুলে দেন। আমি সেই রাখি পাঠিয়ে দিই আমাদের দাদা তথা মুখ্যমন্ত্রীর কাছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীও এই মহিলা শিল্পীদের ভালোবাসা শিল্পের মাধ্যমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ