Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাঙাচোরা পরিত্যক্ত ভবনেই শ্রম দপ্তরের কাজ, ক্ষোভে শ্রমিকরা

খসে পড়ছে ছাদের চাঙর। দেওয়ালে চওড়া ফাটল। চারিদিকে ঝুল

ভাঙাচোরা  পরিত্যক্ত ভবনেই শ্রম দপ্তরের কাজ, ক্ষোভে শ্রমিকরা
  • ২৮ আগস্ট, ২০২৬ ১২:৫৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খসে পড়ছে ছাদের চাঙর। দেওয়ালে চওড়া ফাটল। চারিদিকে ঝুল। সেইসঙ্গে পাশেই রয়েছে আবর্জনার স্তূপ। যা দেখে মনে হচ্ছে যেন ভাগাড়। আর সেই পরিত্যক্ত ভবনেই চলছে শ্রম দপ্তরের ফেসিলিটেশন সেন্টার। জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির ভবনের পাশেই এই বিল্ডিং।   

Advertisement

জানা গিয়েছে, এই পরিত্যক্ত ভবনে টয়লেট, পানীয় জলের ব্যবস্থা নেই। চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে অফিস। আর এইসব সমস্যার মধ্যেই  ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে পরিষেবার জন্য নিত্যদিন ভিড় জমাচ্ছেন শ্রমিকরা। ভাঙাচোরা এই পরিত্যক্ত বিল্ডিং যেকোনো দিন পড়ে বিপদ হতে পারে এমনটাই আশঙ্কা করা গিয়েছে। আর সেই জেরেই ক্ষোভ উগরে দিচ্ছেন শ্রমিকরা। 

অফিস কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরেই এমন বেহাল অবস্থা। আর তাঁর মধ্যেই চলছে কাজ। উপর মহলে একাধিকবার জানানো পরও লাভের লাভ কিছুই হয়নি। পরিত্যক্ত ভবনে অফিস চলায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার। তিনি বলেন, আগের সরকার এসবে নজর দেয়নি। পরিত্যক্ত ভবন থেকে দ্রুত যাতে অফিস সরানো হয় সেব্যাপারে প্রশাসনকে জানানো হবে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ