দেওঘর, ২২ জানুয়ারি: ঝাড়খণ্ডের দেওঘরে লরিকে ধাক্কা মারল ট্রেন। দুর্ঘটনায় লরিটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশাপাশি একটি বাইক আরোহীও জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। আজ, বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে রোহিনী নবাডিহ রেলওয়ে গেটের কাছে, জসিডি-হাওড়া মেন লাইনে। এদিন ওই লরিটি লেভেল ক্রসিং পার করে রেল লাইনের উপরে চলে আসে। সেই সময়ে গোন্ডা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল একটি এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি সজোরে ট্রাকটিকে ধাক্কা মারে। সেটি লাইনের পাশে সরে যায়। মারাত্মকরকম ক্ষতিগ্রস্তও হয়।



