Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রেকর্ড ইংল্যান্ডের

টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে খড়কুটোর মতো উড়িয়ে দিল ইংল্যান্ড।

রেকর্ড ইংল্যান্ডের
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে খড়কুটোর মতো উড়িয়ে দিল ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে ১৪৬ রানে ম্যাচটি জেতার পথে একাধিক রেকর্ডও গড়লেন ফিল সল্টরা। টস হেরে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ৩০৪ রান তোলে ইংল্যান্ড। আইসিসি’র পূর্ণ সদস্য দুই টিমের মধ্যে লড়াইয়ে যা সর্বাধিক রানের নজির। তবে আন্তর্জাতিক টি-২০’তে সবমিলিয়ে এটা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। জিম্বাবোয়ে (৩৪৪), নেপালের (৩১৪) পরই ইংল্যান্ডের ৩০৪। তাছাড়া ইংল্যান্ডের কোনও মাঠে এটা সর্বাধিক রানের রেকর্ডও। ওপেনার সল্ট অপরাজিত থাকেন ১৪১ রানে। জবাবে ১৫৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ