Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডকে ফের হারালেন রিচারা

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার হরমনপ্রীত কাউরের দল ২৪ রানে হারাল হোমটিমকে।

ইংল্যান্ডকে ফের হারালেন রিচারা
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ব্রিস্টল: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার হরমনপ্রীত কাউরের দল ২৪ রানে হারাল হোমটিমকে। টস হেরে প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৮১ তুলেছিল ভারত। জেমাইমা রডরিগেজ (৪১ বলে ৬৩), আমনজ্যোৎ কাউর (৪০ বলে অপরাজিত ৬৩) ও রিচা ঘোষ (২০ বলে অপরাজিত ৩২) রান পান। একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে টি-২০ ফরম্যাটে ১৪০ প্লাস স্ট্রাইক রেটে ১০০০ রান পূর্ণ করেন রিচা। জবাবে ১৮২ রানের টার্গেট তাড়া করে ইংল্যান্ডের সংগ্রহ ১৫৭-৭। টামি বিউমন্ট করেন ৫৪। শ্রী চরনী নেন দুই উইকেট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ