সংবাদদাতা, নকশালবাড়ি: দিন তিনেক ধরে নেপাল সীমান্তের কলাবাড়ি জঙ্গলে ঘাঁটি গড়েছে ৪০টি হাতির দল। আতঙ্কে রাত জাঁগছেন চাষিরা। দুর্ঘটনা এড়াতে মোতায়েন বনদপ্তরের বাড়তি টহলদারি ভ্যান। একইসঙ্গে জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তারা।
সংবাদদাতা, নকশালবাড়ি: দিন তিনেক ধরে নেপাল সীমান্তের কলাবাড়ি জঙ্গলে ঘাঁটি গড়েছে ৪০টি হাতির দল। আতঙ্কে রাত জাঁগছেন চাষিরা। দুর্ঘটনা এড়াতে মোতায়েন বনদপ্তরের বাড়তি টহলদারি ভ্যান। একইসঙ্গে জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তারা।
নকশালবাড়ির অদূরে কলাবাড়ি বনাঞ্চল। দিন তিনেক আগে নেপাল সীমান্ত ওই জঙ্গলে মহানন্দা অভয়ারণ্য পেরিয়ে প্রায় ৪০টি হাতির দল প্রবেশ করে। ইতিমধ্যে হাতির দলটি সীমান্তের তারাবাড়ি, নিহালজোত, কেটুগাবুরে হানা দিচ্ছে। পাশাপাশি, কিছু হাতি নেপালেও যাচ্ছে বলে দাবি বনবিভাগের। ভুট্টার মরশুম শুরু হতেই কার্শিয়াং ডিভিশনের এক্তিয়ারভুক্ত এই জঙ্গলে হাতির দল প্রবেশ করে। যা দেখতে বহু মানুষের ভীড় উপচে পড়ে। তবে এবার জঙ্গলের ভিতরে বুনোদের বিচরণে কোনও সমস্যা না হয় তা বিশেষ নজরে রাখছেন বনকর্মীরা। একইসঙ্গে রাতে গ্রামে হাতি না ঢুকে পড়ে এজন্য কলাবাড়ি বিটের কিউআরটি ভ্যান মোতায়েন রয়েছে। তাতে যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছে ওয়াকিটকি পরিষেবা। পানিঘাটার রেঞ্জার সমীরণ রাজ বলেন, এখন ক্ষয়ক্ষতি হয়নি। তবে চেষ্টা করছে। ইতিমধ্যে বিটে একটি ভ্যান দেওয়া হয়েছে। পাশাপাশি এনজিও মারফত আরও একটি ভ্যান মোতায়েন করা হবে। নেপাল সহ সীমান্তের তারাবাড়ি এলাকায় হাতির দলটি হানা দিয়ে ফের জঙ্গলে ঢুকছে। কিউআরটি টিম মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, হাতি মৃত্যু রুখতে ২০১৫ সালে ভারত ও নেপাল সীমান্ত মেচি নদীর ধারে প্রায় ১৮কিমি এলাকাজুড়ে সোলার ফেন্সিং স্থাপন করা হয়েছিল। তবে সেই ফেন্সিং রক্ষণাবেক্ষণের অভাবে ইতিমধ্যে হাতি নেপালে ঢুকে পড়ছে। এজন্য এনিয়ে বিশেষ নজর দিচ্ছেন বনকর্মীরা। এদিকে এবার সীমান্তের বিভিন্ন এলাকার কৃষিজমিতে ভুট্টার রমরমা চাষ হয়েছে। এজন্য কৃষকরা চিন্তার মধ্যে রয়েছে। স্থানীয় এক চাষি মহম্মদ আফাত বলেন, প্রায় ১০বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি। তবে এখনও হাতির দল হানা দেয়নি। তবে আতঙ্ক রয়েছে। একেই সুরে কথা বলেন অপর এক চাষি রাজা ছেত্রী। এবার তিনি দুই বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। তাঁর কথায়, গতবার হাতির ভয়ে ভুট্টা চাষ করিনি। তবে এবার দুই বিঘায় চাষ করেছি। আর দুই সপ্তাহ কাঁটাতে পারলেই ফসল ঘরে তুলতে পারব। নেপাল সীমান্তে হাতির পাল।