উত্তরবঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হাতির
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১২:৫৩
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার সকালে খড়িবাড়ির চোরনাজোতে বিদ্যুত পৃষ্ঠ হয়ে মৃত্যু হল সাব অ্যাডাল্ট মহিলা হাতির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কার্শিয়াং ডিভিশনের টুকরিয়াঝার রেঞ্জের বনকর্মীরা।

Advertisement

বনবিভাগ সূত্রে খবর, এদিন ভোরবেলা খাবারের সন্ধানে তিনটি হাতির দল ওই এলাকায় হানা দেয়। ঘটনাক্রমে হাতির দলটি বিদ্যুতের দুটি খুঁটি ভেঙ্গে দেয়। দুর্ভাগ্যবশত ওই বিদ্যুতের তাঁরটি ওই কৃষি জমিতে ফসল রক্ষা করার জন্য এসি ঝটকা মেশিনের বিদ্যুত সরবরাহ তাঁরের সংস্পর্শে আসে। এতেই ঘটে বিপত্তি। ওই তিনটি হাতির মধ্যে একটি ৭ বছরের সাব অ্যাডাল্ট মহিলা হাতি কৃষি জমির তাঁরের সংস্পর্শে আসে। এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় হাতিটির। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। সকাল থেকে ওই এলাকায় মানুষের ভীড় উপচে পড়ে। হাতির নিথর দেহ টুকরিয়াঝার বনাঞ্চলে নিয়ে গিয়ে ময়নাতদন্তের পর জ্বালিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনবিভাগ। এনিয়ে টুকরিয়াঝার রেঞ্জার সুরজ মুখিয়া বলেন, ওই এলাকার একটি বাড়ি থেকে এসি ঝটকা মেশিনটি বাজেয়াপ্ত করেছে। ওই জমিটি কার তানিয়ে তদন্ত শুরু করা হয়েছে।