বন্ধ কেকের দোকানে ভয়াবহ আগুন, দমকলের চেষ্টায় রক্ষা পেল আশেপাশের দোকান
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১১:২০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই দু’টি কেকের দোকান। এর পার্শ্ববর্তী আরও একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত। এই দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ডানলপ মোড় এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, আজ, সাতসকালে কেকের দোকান দু’টিতে আগুন লাগে। তখন দোকান দু’টি বন্ধ ছিল। আগুনের ফুলকি দেখে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় কেকের দু’টি দোকান। এর পাশে থাকা একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের মালিক জানান, ‘সম্ভবত ইলেকট্রিকের তারের শর্টসার্কিট থেকেই এই আগুনটি লেগেছে। আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’ ঠিক কী কারণে আগুনটি লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।