Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফেব্রুয়ারিতেই নির্বাচন বাংলাদেশে, রোডম্যাপ ঘোষণা ইউনুস প্রশাসনের

নির্বাচনের দিকে আরও একধাপ এগোল বাংলাদেশ। এর আগে আগামী ফেব্রুয়ারি মাসে ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল ইউনুস সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করল বাংলাদেশ নির্বাচন কমিশন।

ফেব্রুয়ারিতেই নির্বাচন বাংলাদেশে, রোডম্যাপ ঘোষণা ইউনুস প্রশাসনের
  • ২৯ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

ঢাকা: নির্বাচনের দিকে আরও একধাপ এগোল বাংলাদেশ। এর আগে আগামী ফেব্রুয়ারি মাসে ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল ইউনুস সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করল বাংলাদেশ নির্বাচন কমিশন। এদিন সংসদ আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলির নিবন্ধনকরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজের দিনক্ষণ ঘোষণা করেছেন কমিশনের সচিব আখতার আহমেদ। 

Advertisement

ছাত্র আন্দোলনের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে অর্ন্তবর্তী সরকার প্রধান করা হয়। তারপর গত এক বছর ধরে বারবার ভোটের আবেদন করেও গণতান্ত্রিক অধিকার ফিরে পাননি বাংলাদেশের মানুষ। শেষ পর্যন্ত আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের আশ্বাস দিয়েছে ইউনুস সরকার। কমিশন জানিয়েছে, প্রধান উপদেষ্টার অফিসের পক্ষ থেকে ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচনের প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে। চলতি বছরের ৩০ নভেম্বর ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ভোটের ৬০ দিন আগে ঘোষণা করা হবে তফসিল।

সম্পর্কিত সংবাদ