Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে পুলিশ হেপাজতে শিল্পীর মৃত্যু, নির্যাতনের নালিশ পরিজনদের

এবার বাংলাদেশে মৃত্যু সংগীত শিল্পীর। তাও আবার পুলিশ হেপাজতে। বিশিষ্ট ওই শিল্পীর নাম প্রলয় চাকি (৬০)। শেখ হাসিনার আমলে পাবনা জেলার আওয়ামি লিগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

বাংলাদেশে পুলিশ হেপাজতে শিল্পীর মৃত্যু, নির্যাতনের নালিশ পরিজনদের
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

ঢাকা: এবার বাংলাদেশে মৃত্যু সংগীত শিল্পীর। তাও আবার পুলিশ হেপাজতে। বিশিষ্ট ওই শিল্পীর নাম প্রলয় চাকি (৬০)। শেখ হাসিনার আমলে পাবনা জেলার আওয়ামি লিগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। রবিবার রাত ৯.১৫ মিনিট নাগাদ জেলের ভিতর হৃদরোগে আক্তান্ত হয়ে প্রলয়বাবুর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, জেলে শিল্পীকে নির্যাতন করা হয়েছে। তাঁর ঠিকমতো চিকিৎসাও করা হয়নি। 

Advertisement

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। যদিও তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে সরব হয় আওয়ামি লিগ। গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন তিনি। রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রলয় চাকির ছেলে বলেন, বাবার বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। তাঁর উপর নির্যাতন চালানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেল সুপার ওমর ফারুক। তিনি বলেন, প্রলয় চাকি দীর্ঘদিন ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এনিয়ে চলতি মাসে পুলিশ হেপাজতে দলের নেতা-কর্মী ও সমাজসেবী মিলিয়ে মোট ৪১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি আওয়ামি লিগের।  প্রলয় চাকি। -ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ