Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বাড়ি বদলের সময় প্যাকিংয়ের সহজ উপায়

এক জায়গা থেকে আর এক জায়গায় শিফটিংয়ের দায়িত্ব সামলাতে নাজেহাল? কীভাবে গোছালে কাজ সহজ হবে?

বাড়ি বদলের সময় প্যাকিংয়ের  সহজ উপায়
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাতে সময় থাকতে বাড়ি বদলানোর কাজ শুরু করুন। অল্প করে জিনিস গুছিয়ে স্থানান্তরিত করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। গোছানোর আগে একটা তালিকা তৈরি করে নেওয়া জরুরি। তালিকা অনুযায়ী নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট বাক্সে ভরে ফেলুন। নিত্যপ্রয়োজনীয় জিনিস প্যাকিং হবে সবথেকে শেষে।

Advertisement

বাড়ির যা গ্যাজেট রয়েছে, সেগুলো অন্তত একদিন আগে খুলে ফেলতে হবে। ফ্রিজ, এসি, গিজার, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ারের মতো নানাবিধ জিনিস একা খোলার সমস্যা। ফলে প্রয়োজন অনুযায়ী পেশাদার ডাকতে হবে। এরপর ছোটো ছোটো জিনিস নির্দিষ্ট বাক্সে ভরতে হবে। একসঙ্গে সব কিছু খুলতে পারবেন না। ধরা যাক, শেষদিন পর্যন্ত ফ্রিজ এবং ওয়াটার পিউরিফায়ার আপনার প্রয়োজন। তা একেবারে শেষ দিনের জন্য রাখুন। বাকি জিনিস আগে খুলিয়ে নিন। 
যদি ইনডাকশনে রান্নায় আপনি অভ্যস্ত হন, তাহলে তা প্যাকিং বাক্সে ভরে ফেললেই কাজ শেষ। কিন্তু গ্যাস ওভেন, সিলিন্ডার নেওয়া থাকলে নতুন জায়গায় যাওয়ার আগে তা ট্রান্সফার করাতে হবে। নতুন কানেকশন নিতে চাইলেও নির্দিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি আলাদা করে গুছিয়ে নিন।
যে সব জিনিস দীর্ঘদিন ব্যবহার হয়নি, এবং আপনার প্রয়োজনও নেই তা অবিলম্বে বাতিল করুন। কারণ অপ্রয়োজনীয় জিনিস বহন করে অন্য জায়গায় নিয়ে যাওয়া সমীচীন নয়। পুরনো অথচ ব্যবহার্য কোনো দ্রব্য যদি কাউকে দিতে চান, তার বন্দোবস্ত আগে থেকে করুন।
কোন ধরনের বাক্সে কোন জিনিস প্যাকিং করবেন, তা আগে থেকে পরিকল্পনা করে নিন। পোশাক, বই যে বাক্সে নেবেন, বাসনপত্রর জন্য হয়তো অন্য ধরনের বাক্স হলে ভালো হয়। আবার বৈদ্যুতিক বা ধারালো জিনিসের জন্য অন্য ধরনের প্যাকিং বাক্স ব্যবহার করতে হবে। ফলে কোন কোন জিনিস গোছাতে হবে, তার তালিকা ধরে বাক্সের ব্যবস্থা করুন। সঙ্গে লাগবে পরিমাণমতো বাবল র‌্যাপ। 
নতুন বাড়িতে যাওয়ার পর প্রাথমিকভাবে যেসব জিনিস কাজে লাগবে, তা একটা আলাদা ব্যাগে রাখুন। শিফটিংয়ের পর সঙ্গে সঙ্গে সব বাক্স আনপ্যাক করা সম্ভব নয়। অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে গোছাতে হবে। তাই অত্যাবশ্যকীয় জিনিস যেমন শুকনো খাবার, পোশাক, ইন্ডাকশনের মতো কিছু সামগ্রী একটা ব্যাগে রাখুন।
কোন বাক্সে কোন জিনিস রাখছেন, তা বোঝার জন্য বাক্সের গায়ে লেবেল করে দিন। 
প্রয়োজনীয় সব নথি নির্দিষ্ট ফাইলে ভরে নিন। এছাড়া মূল্যবান গয়না আলাদা ব্যাগে ভরে রাখুন। শিফটিংয়ের সময় এই দু’টি ব্যাগ নিজের দায়িত্বে রাখার চেষ্টা করুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ