Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাস্থ্যকর খাবার ও জলের জোগান নিশ্চিত করতে অভিযানে পূর্ব রেল

হাওড়া, শিয়ালদহ সহ পূর্ব রেলের আওতায় থাকা সমস্ত স্টেশনে খাদ্য ও পানীয় জলের গুণগত মান যাচাইয়ে চলল বিশেষ অভিযান।

স্বাস্থ্যকর খাবার ও জলের জোগান নিশ্চিত করতে অভিযানে পূর্ব রেল
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া, শিয়ালদহ সহ পূর্ব রেলের আওতায় থাকা সমস্ত স্টেশনে খাদ্য ও পানীয় জলের গুণগত মান যাচাইয়ে চলল বিশেষ অভিযান। স্বাস্থ্যবিধি যাত্রীদের কাছে খাবার ও পানীয় জলের জোগান নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচি নিয়েছে রেল। ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর পূর্ব রেলের চারটি ডিভিশনে (হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদহ) এই নজরদারি অভিযান চলে। যার মাধ্যমে ১৩২টি জায়গা থেকে জল ও ২৯টি জায়গা থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। যেগুলি পরীক্ষার জন্য সুনির্দিষ্ট ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রতিদিন এই জোন থেকে প্রায় ৩০ লক্ষ মানুষ ট্রেন সফর করেন। রেল চত্বর, স্টেশন কিংবা ট্রেন সফরে স্বাস্থ্যকর খাবার ও পানীয় জল পাওয়া রেল যাত্রীদের অধিকার। আর তা সুনিশ্চিত করতেই এই অভিযানে সামিল হয়েছে পূর্ব রেল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ