Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময় পরিবর্তন

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুটের যাত্রীদের জন্য সতর্কবার্তা। আজ, রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর এক ঘণ্টা আগে যাত্রী পরিষেবা বন্ধ করে দেবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর  সময় পরিবর্তন
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুটের যাত্রীদের জন্য সতর্কবার্তা। আজ, রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর এক ঘণ্টা আগে যাত্রী পরিষেবা বন্ধ করে দেবে। জানা গিয়েছে, কারিগরি ও প্রযুক্তিগত জরুরি কাজের জন্য আগেভাগে গঙ্গাবক্ষের মেট্রো স্টেশনের দরজা বন্ধ হবে। আজ হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে দিনের শেষ মেট্রো পৌনে ১০টা ও রাত ন’টা ৪৭ মিনিটের বদলে যথাক্রমে রাত পৌনে ন’টা এবং রাত আটটা ৪৭ মিনিটে ছাড়বে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ