Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫

ইজরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের। হামলা পাল্টা হামলায় অশান্তি বাড়ছে পশ্চিম এশিয়ায়।

ইরানে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫
  • ২১ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

তেহরান, ২১ জুন: ইজরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের। হামলা পাল্টা হামলায় অশান্তি বাড়ছে পশ্চিম এশিয়ায়। এর মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। গতকাল, শুক্রবার গভীর রাতে ইরানের উত্তর ও মধ্যপ্রদেশের সেমনানে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। সেমনান প্রদেশের সোরখেহের জেলার কাছাকাছি এলাকা ভূমিকম্পের উৎসস্থল। সূত্রের খবর, তেহরানের কিছু অংশেও কম্পন অনুভূত হয়। যদিও এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ইরান এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ। মাঝেমাঝেই কম্পন অনুভূত হয় সেখানে। তবে গতকাল, শুক্রবার রাতের কম্পন নিয়ে ভিন্ন মত পোষণ করছেন বিশেষজ্ঞরা। অনেকের ধারণা, ইজরায়েলের সঙ্গে যুদ্ধের মাঝে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান। সেই কারণেই এই কম্পন অনুভূত হয়েছে। যদিও গোটা বিষয়টির উপর নজরদারি রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ