Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত সূর্যবংশী

আইপিএলে দুরন্ত ফর্ম দেশের জার্সিতেও বজায় রেখেছেন বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে তিনি।

দুরন্ত সূর্যবংশী
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: আইপিএলে দুরন্ত ফর্ম দেশের জার্সিতেও বজায় রেখেছেন বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে তিনি। প্রথম দু’টি একদিনের ম্যাচে শুরুটা ভালো করেও ৪০’এর গণ্ডি টপকাতে পারেননি তিনি। তবে বুধবার তৃতীয় ম্যাচে বৈভবের ব্যাট থেকে এল ৮৬ রান। সেই সুবাদে ৫ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। এদিন ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৬ উইকেটে ২৬৮। জবাবে ৩৪.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত (২৭৪-৪)। বৈভব ছাড়া বিভান মালহোত্রা ৪৬ ও কণিষ্ক চৌহান ৪৩ রান করেন।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ