Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছ’টি ভেন্যুতে ডুরান্ডের ম্যাচ

প্রস্তাবিত ফুটবল ক্যালেন্ডার আগেই ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠিয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা।

ছ’টি ভেন্যুতে ডুরান্ডের ম্যাচ
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রস্তাবিত ফুটবল ক্যালেন্ডার আগেই ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠিয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। ঐতিহ্যশালী ডুরান্ড কাপ দিয়েই শুরু হবে মরশুম। টুর্নামেন্টের উদ্বোধন ২২ জুলাই। কলকাতায় মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট। সবমিলিয়ে ২৪ টি দল খেলবে টুর্নামেন্টে। মোট ছ’টি ভেন্যুতে হবে ডুরান্ড কাপের ম্যাচ। রবিবার আয়োজকদের তরফে তা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়। 

Advertisement

এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপ। আগামী মরশুমে ১৩৪ বছরে পা দিচ্ছে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট। দীর্ঘদিন যাবৎ নয়াদিল্লির আম্বেদকর স্টেডিয়ামেই ডুরান্ডের আসর বসত। পরবর্তীতে দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ হবে। পাশাপাশি, ইম্ফল, জামশেদপুর, কোকরাঝাড়, রাঁচি ও শিলংয়ে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর। উল্লেখ্য, গত মরশুমে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয় নর্থইস্ট ইউনাইটেড। ফাইনালে টাই-ব্রেকারে মোহন বাগানকে হারিয়ে ট্রফি ঘরে তোলেন আলেদাইনরা। ডুরান্ডের ইতিহাসে সফলতম দল মোহন বাগান। মোট ১৭ বারের চ্যাম্পিয়ন সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে, ১৬ বার ডুরান্ড জিতেছে ইস্ট বেঙ্গল।

Advertisement
সম্পর্কিত সংবাদ