Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু দলীপের ফাইনাল

ভারত ‘এ’ দলের শিবিরে যোগ দিয়েছেন অনেকে। ফলে দলীপ ট্রফির ফাইনালের জৌলুস কিছুটা হলেও কমছে। বৃহস্পতিবার বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে ট্রফি জয়ের লক্ষ্যে নামছে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল।

আজ শুরু দলীপের ফাইনাল
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ভারত ‘এ’ দলের শিবিরে যোগ দিয়েছেন অনেকে। ফলে দলীপ ট্রফির ফাইনালের জৌলুস কিছুটা হলেও কমছে। বৃহস্পতিবার বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে ট্রফি জয়ের লক্ষ্যে নামছে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল। উভয় দলই পাচ্ছে না বেশি কয়েকজন তারকাকে। দেবদূত পাদিক্কাল ও নারায়ণ জগদীশনের অভাব নিশ্চিতভাবে অনুভব করবে দক্ষিণাঞ্চল। একইভাবে মধ্যাঞ্চলকে খেলতে হবে খলিল আহমেদ, যশ ঠাকুর, হর্ষ দুবেকে ছাড়াই। চায়নাম্যান কুলদীপ যাদব আবার এশিয়া কাপের জন্য দুবাইয়ে। ফলে মধ্যাঞ্চল তাঁকেও পাচ্ছে না। এই পরিস্থিতিতে পেসার দীপক চাহারের উপর বাড়তি দায়িত্ব। রজত পাতিদারের দলের ব্যাটিং নির্ভর করছে দানিশ মালেওয়ার, শুভম শর্মাদের উপর। দক্ষিণাঞ্চলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন আবার সাতজন ব্যাটার নিয়ে খেলতে নামছেন। ক্রিকেট মহল মনে করছে, সেমি-ফাইনালের মতো ফের বড় রানের খেলা হবে দলীপের ফাইনালে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ