Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

বিয়ের আগে ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক থাকতে হবে: সুপ্রিম কোর্ট

বিয়ের আগে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা নিয়ে নিয়ে সতর্ক থাকা দরকার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের একটি মামলার শুনানিতে সোমবার এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

বিয়ের আগে ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক থাকতে হবে: সুপ্রিম কোর্ট
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিয়ের আগে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা নিয়ে  নিয়ে সতর্ক থাকা দরকার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের একটি মামলার শুনানিতে সোমবার এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 

Advertisement

বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে এই মামলার শুনানি হয়। এক মহিলার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন অভিযুক্ত। ২০২২ সালে একটি ম্যাট্রিমনি সাইটে তাঁদের আলাপ হয়। অভিযুক্তের কথামতো তিনি দুবাইতে গিয়ে দেখাও করেছেন। পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি বিবাহিত। 
এ প্রসঙ্গে বিচারপতি নাগরত্না বলেন, ওই মহিলার বিয়ের আগে তাঁর দুবাই যাওয়া উচিত হয়নি। এপ্রসঙ্গে বিচারপতি বলেন, প্রাচীনপন্থী মনে হতে পারে। কিন্তু বিয়ের আগে একজন ছেলে ও মেয়ে একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত। বিয়ের আগে কাউকে চোখ বুঝে বিশ্বাস করা উচিত নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ