Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যুবিকে ভয় পেত ধোনি, বিস্ফোরক যোগরাজ

অতীতেও অনেকবার মহেন্দ্র সিং ধোনির উদ্দেশে তোপ দেগেছেন যোগরাজ সিং। ছেলে যুবরাজ সিংয়ের প্রাক্তন সতীর্থদের ফের একহাত নিয়েছেন তিনি

যুবিকে ভয় পেত ধোনি, বিস্ফোরক যোগরাজ
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: অতীতেও অনেকবার মহেন্দ্র সিং ধোনির উদ্দেশে তোপ দেগেছেন যোগরাজ সিং। ছেলে যুবরাজ সিংয়ের প্রাক্তন সতীর্থদের ফের একহাত নিয়েছেন তিনি। যোগরাজ বলেছেন, ‘সাফল্য পেলে কেউ বন্ধু থাকে না। তখন পিছনে থেকে ছুরি শানানো হয়। টেনে নামানোর চেষ্টা চলতে থাকে। যুবির ক্ষেত্রেও তাই হয়েছে। ওকে ভয় পেত সতীর্থরা। ভাবত, যুবি না ওদের জায়গা কেড়ে নেয়। আর এই তালিকায় এমএস ধোনি থেকে সবাই রয়েছে।’ 

Advertisement

যোগরাজের মতে, একমাত্র শচীন তেন্ডুলকরই সবসময় পাশে থেকেছেন যুবির। বাকিরা ঈর্ষা করেছেন, ভয় পেয়েছেন। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যুবিকে অবসর নিতে বাধ্য করা হয় বলেও দাবি তাঁর। উল্লেখ্য, ২০০০ সালে অভিষেক ঘটে যুবরাজের। দেশের হয়ে মোট ৪০২ ম্যাচ খেলেন তিনি। তাতে ৩৫.০৫ গড়ে করেন ১১ হাজার ১৭৮ রান। রয়েছে ১৭টি শতরান ও ৭১টি অর্ধশতরান। ২০১১ ওডিআই বিশ্বকাপে তিনিই হন প্রতিযোগিতার সেরা ক্রিকেটার। সেই আসরে ন’টি ম্যাচে ৩৬২ রানের পাশাপাশি ১৫টি উইকেটও নেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে ছয় ছক্কাও হাঁকান ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ