• বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। পাত্র ধনুষ। আগামী ফেব্রুয়ারিতে প্রেম দিবসে গাঁটছড়া বাঁধবেন তিনি। দীর্ঘদিন ধরেই ধনুষ ও ম্রুনালের প্রেমের গুঞ্জন চলছে। যদিও কেউই এখনও সেই জল্পনায় সিলমোহর দেননি। এই আবহে তাঁদের বিয়ের গুঞ্জন সামনে এল। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে নিয়েই ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করবেন দুই তারকা। ১৪ ফেব্রুয়ারির পর ইন্ডাস্ট্রির সহকর্মীদের জন্য একটি পার্টির আয়োজনও করা হতে পারে। কবে তাঁরা এই বিষয়ে মুখ খোলেন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা। ম্রুনালকে শেষবার দেখা গিয়েছে ‘সন অব সর্দার ২’ ছবিতে। এছাড়াও তাঁর হাতে আরও দু’টি সিনেমা রয়েছে। পাশাপাশি ধনুষের হাতেও রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ।



